সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

চৈত্রের বৃষ্টিতে আশা-নিরাশায় আম চাষিরা

চাঁপাইনবাগঞ্জে চৈত্রের প্রথম সপ্তাহে সারাদিন ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিতে আমের মুকুলের হালকা ক্ষতি হলেও গুটির উপকার হয়েছে বেশ। তবে আমচাষিরা এখনো আশা-নিরাশায় রয়েছেন। এই বৃষ্টিতে ক্ষতি হয়েছেন নাকি উপকার বুঝে উঠতে পারছেন না তারা।

ফল

চাঁপাইনবাগঞ্জে চৈত্রের প্রথম সপ্তাহে সারাদিন ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিতে আমের মুকুলের হালকা ক্ষতি হলেও গুটির উপকার হয়েছে বেশ। তবে আমচাষিরা এখনো আশা-নিরাশায় রয়েছেন। এই বৃষ্টিতে ক্ষতি হয়েছেন নাকি উপকার বুঝে উঠতে পারছেন না তারা।

মঙ্গলবার (১৯ মার্চ) থেকে শুরু হওয়া বৃষ্টি বুধবার (২০ মার্চ) বিকেল পর্যন্ত অব্যাহত থাকে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, যেসব গাছে এখনও মুকুল ফুটে আমের গুটি হয়নি সেসব গাছের মুকুল ক্ষতিগ্রস্ত হবে বৃষ্টিতে।

শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা আনারুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। আমার আমের মুকুলের ক্ষতি হবে নাকি উপকার হবে বুঝে উঠতে পারছি না।

তিনি আরও বলেন, আমার ২ বিঘা জমিতে বিভিন্ন জাতের আম বাগান রয়েছে। তবে এবার আমের মুকুল কম।

সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা আলি হাসান বলেন, রাতে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়। বুধবার ভোরের দিকে গুড়ি গুড়ি হয়ে নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুড়ি বৃষ্টি রূপ নেয় মাঝারিতে। দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত আবারও ঝিরিঝিরি বৃষ্টি নামে। এতে আমার আমের মুকুলের ভিষণ ক্ষতি হয়েছে।

শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শামীম খান বলেন, যে আমের মুকুলগুলো এখনো ছোট সেগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। কিন্তু যে মুকুলের গুটি এসেছে সেগুলোর উপকার করবে এই বৃষ্টি।

চাঁপাইনবাবগঞ্জ কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, যেসব আমগাছে গুটি বের হয়েছে, সেসব গাছের জন্য এই বৃষ্টি খুবই উপকারী। এতে আমের গুটি বেড়ে উঠতে সহায়ক হবে। তবে কিছু আম গাছের মুকুলের ক্ষতি হবে।

সোহান মাহমুদ/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()