সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

চিকেন চুকুনি খেয়েছেন কখনো? রইলো রেসিপি

দেশি স্বাদের ভিন্নধর্মী একটি পদ হলো চিকেন চুকুনি। মশলার ঝাঁঝ, টক-মিষ্টি স্বাদ আর মুরগির নরম মাংস সব মিলিয়ে এটি বেশ লোভনীয় একটি রান্না। অনেকের কাছে হয়তো নামটি নতুন শোনাতে পারে, কিন্তু একবার খেলে এর স্বাদ সহজে ভোলা যায় না। ঘরোয়া উপকরণেই সহজে তৈরি করা যায় এই মজাদার পদ। ভাত, রুটি কিংবা পোলাও সবকিছুর সঙ্

লাইভস্টক

দেশি স্বাদের ভিন্নধর্মী একটি পদ হলো চিকেন চুকুনি। মশলার ঝাঁঝ, টক-মিষ্টি স্বাদ আর মুরগির নরম মাংস সব মিলিয়ে এটি বেশ লোভনীয় একটি রান্না। অনেকের কাছে হয়তো নামটি নতুন শোনাতে পারে, কিন্তু একবার খেলে এর স্বাদ সহজে ভোলা যায় না। ঘরোয়া উপকরণেই সহজে তৈরি করা যায় এই মজাদার পদ। ভাত, রুটি কিংবা পোলাও সবকিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায় চিকেন চুকুনি। চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু খাবারটি। রইলো চিকেন চুকুনির সহজ রেসিপি।

প্রথমেই আদা-রসুন, হলুদ, কাশ্মীরি মরিচগুঁড়ো, লেবুর রস, লবণ দিয়ে চিকেন মেরিনেট করে রাখুন। ১ ঘণ্টা পর চিকেনগুলো অল্প তেলে ভেজে নিন। এরপর ভাজা চিকেনের সঙ্গে স্লাইস করা পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা ভালোভাবে মিশিয়ে নিন।

অন্যদিকে টক দইয়ের সঙ্গে রসুন বাটা, লবণ ও চিনি মেশান। অন্য কড়াইয়ে সরিষার তেল গরম করে মেথি ও শুকনো মরিচের ফোড়ন দিয়ে সামান্য হলুদ ও মরিচ গুঁড়ো মিশিয়ে দইয়ের ওপর ঢেলে দিন। সবশেষে ফোড়ন দেওয়া দই চিকেনের মিশ্রণে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের চিকেন চুকুনি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()