সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

ছুটির দুপুরে পাতে রাখুন গরুর মাংসের বিরিয়ানি

ব্যস্ততার একঘেয়েমি ভেঙে ছুটির দুপুর মানেই একটু বাড়তি আয়োজন, একটু ভিন্ন স্বাদ। এমন দিনে পাতে যদি থাকে গরম গরম গরুর মাংসের বিরিয়ানি, তবে আনন্দটা হয়ে ওঠে আরও পরিপূর্ণ। নরম মাংসের ঝোল, সুগন্ধি চালের ভাত আর মসলার মিশেলে তৈরি এই বিরিয়ানি শুধু খাবার নয়, ছুটির দিনের আরাম আর পারিবারিক সময়ের স্বাদও এনে দেয়। ত

লাইভস্টক

ব্যস্ততার একঘেয়েমি ভেঙে ছুটির দুপুর মানেই একটু বাড়তি আয়োজন, একটু ভিন্ন স্বাদ। এমন দিনে পাতে যদি থাকে গরম গরম গরুর মাংসের বিরিয়ানি, তবে আনন্দটা হয়ে ওঠে আরও পরিপূর্ণ। নরম মাংসের ঝোল, সুগন্ধি চালের ভাত আর মসলার মিশেলে তৈরি এই বিরিয়ানি শুধু খাবার নয়, ছুটির দিনের আরাম আর পারিবারিক সময়ের স্বাদও এনে দেয়। তাই ছুটির দুপুরে সাধারণ রান্নার বদলে পাতে রাখুন গরুর মাংসের বিরিয়ানি স্বাদে ও অনুভবে দুটোই হবে বিশেষ। রইলো রেসিপি-

উপকরণ

১. গরুর মাংস ১ কেজি২. আদা বাটা ১ টেবিল চামচ৩. রসুন বাটা ১/২ টে চামচ৪. ধনে গুঁড়া ১ চা চামচ৫. জিরা গুঁড়া ২ চা চামচ৬. মরিচ গুঁড়া ১/২ টে চামচ৭. হলুদ গুঁড়া ১/২ চা চামচ৮. গরম মসলা গুঁড়া ১ চা চামচ৯. জায়ফল-জয়ত্রী গুঁড়া ১/৪ চা চামচ১০. বেরেস্তা ১/২ কাপ১১. টক দই ১/৪ কাপ১২. তেল /ঘি ১/২ কাপ১৩. আস্ত গরম মসলা ৪/৫ টি করে১৪. তেজপাতা ২টি১৫. কাঁচামরিচ ১০/১২টি১৬. লবণ- স্বাদমতো

পোলাওয়ের জন্য যা লাগবে

১৭. পোলাওর চাল ৩ কাপ১৮. দুধ ১ কাপ১৯. পানি ৫ কাপ২০. আলু ৪/৫টি২১. এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা ২টি করে২২. কাঁচা মরিচ ১০-১২টি২৩. চিনি ১ চা চামচ২৪. লবণ স্বাদমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমেই বাটা ও গুঁড়া মসলা সামান্য পানি ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে আলাদা করে রেখে দিন। চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার একটি রান্নার পাত্রে তেল গরম করে তাতে তেজপাতা ও আস্ত গরম মসলা দিয়ে ফোঁড়ন দিন। ফোঁড়ন থেকে সুগন্ধ বের হলে আগে থেকে মিশিয়ে রাখা মসলা দিয়ে ভালো করে কষাতে থাকুন। মসলা কষানো হয়ে এলে তাতে মাংস যোগ করে ভালোভাবে কষিয়ে নিন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে প্রায় ৩০ মিনিট রান্না করুন। আলাদা করে পানি দেওয়ার দরকার নেই। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে আবার ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে তাতে বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে আরও প্রায় ১০ মিনিট ঢেকে রাখুন। এরপর নামিয়ে রাখুন।

এবার আলুর খোসা ছাড়িয়ে লবণ মাখিয়ে সোনালি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন। অন্য একটি হাঁড়িতে তেজপাতা ও আস্ত গরম মসলা দিয়ে ধোয়া চাল দিন। কিছুক্ষণ নেড়ে ভেজে তাতে পরিমাণমতো লবণ, ভাজা আলু, দুধ ও পানি যোগ করুন। চুলার আঁচ বাড়িয়ে দিন। পানি ফুটে উঠলে রান্না করুন যতক্ষণ না চাল ও পানি প্রায় সমান হয়ে আসে। পানি কমে গেলে হাঁড়িতে ঢাকনা দিয়ে আঁচ কমিয়ে দিন। এভাবে প্রায় ১৫ মিনিট দমে রান্না করুন।

এরপর অর্ধেক পোলাও তুলে নিয়ে তার ওপর রান্না করা মাংস ও ভাজা আলু সমানভাবে বিছিয়ে দিন। তার ওপর তুলে রাখা বাকি পোলাও ছড়িয়ে দিন। সবশেষে ওপর থেকে অল্প চিনি, লেবুর রস, ফুড কালার ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও ১৫–২০ মিনিট দমে রান্না করুন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু গরুর মাংসের বিরিয়ানি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()