সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

ব্যাপারীদের টাকা লুট করে কোরবানি দেন ডাকাত নেতারা

ঢাকায় কোরবানির পশু বিক্রি করে ফিরছিলেন গরুর ব্যাপারীরা। তাদের কাছে থাকা বিপুল পরিমাণ টাকা লুট করে গাড়ি থেকে রাস্তায় ফেলে দেন ডাকাত দলের সদস্যরা। ব্যাপারীদের কাছ থেকে টাকা লুট করে আবার সেই টাকায় কোরবানি দেন ডাকাত দলের নেতারা।

লাইভস্টক

ঢাকায় কোরবানির পশু বিক্রি করে ফিরছিলেন গরুর ব্যাপারীরা। তাদের কাছে থাকা বিপুল পরিমাণ টাকা লুট করে গাড়ি থেকে রাস্তায় ফেলে দেন ডাকাত দলের সদস্যরা। ব্যাপারীদের কাছ থেকে টাকা লুট করে আবার সেই টাকায় কোরবানি দেন ডাকাত দলের নেতারা।

রোববার (২৩ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান।

এর আগে শনিবার (২২ জুন) রাজধানী ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহ রোডে ডাকাতি করা ওই চক্রের সক্রিয় ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।

ডিবিপ্রধান জানান, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো এলাকায় ও ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন চরপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- মো.ফয়সাল আহাম্মেদ রিগান (৩০), মো. তারেক মিয়া (৩৫), তানভীর আহম্মেদ অন্তর (২৬), মো. মিলন (২২), মো. জাবেদ ইকবাল ওরফে বাদল (৩২), আব্দুল্লাহ আল মামুন (৩৭), মো. রতন মিয়া (৩৮), মো. সেলিম মিয়া (৩০), মো. রুবেল মিয়া (৩৪) ও মো. সুমন মিয়া (৩৫)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে সাত লাখ ১৪ হাজার টাকা, ১৩টি মোবাইল ফোন, দুটি চাকু ও প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়।

হারুন অর রশীদ বলেন, গত ১৬ জুন রাজধানীতে গরু বিক্রি করে ব্যাপারীদের একটি দল জামালপুর যাওয়ার জন্য বিমানবন্দর এলাকা থেকে বাসে ওঠেন। বাসে ওঠার পর বাসের দরজা লক করে দেন হেলপার। আব্দুল্লাহপুর যাওয়ার আগে ব্যাপারীদের কাছ থেকে ভাড়া চান হেলপার। জামালপুরের রাস্তা অনেক দূরে সেজন্য ব্যাপারীরা পরে ভাড়া দিতে চান।

এরপরই ব্যাপারীদের শার্টের কলার ধরেন বাসের হেলপারসহ বাসে আগে থেকে অবস্থান করা ডাকাত দলের সদস্যরা। ডাকাতরা ব্যাপারীদের কিল-ঘুষি মেরে মুখ বেঁধে ফেলেন এবং হুমকি দিতে থাকেন। এ সময় ডাকাত দল ব্যাপারীদের টাকা-পয়সা দিয়ে দিতে বলে। গরু বিক্রির যে টাকা ছিল তা পুরোটা নিয়ে ব্যাপারীদের রাস্তায় ফেলে দেন ডাকাত দলের সদস্যরা।

ডিবিপ্রধান বলেন, পরে ঘটনার দিন বিমানবন্দর থানায় একটি মামলা রুজু হয়। মামলা হওয়ার পর থেকে এ বিষয়ে ছায়া তদন্ত করে ডিবির উত্তরা বিভাগ। তদন্তের একপর্যায়ে ডিবি উত্তরা বিভাগ ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট ১০ জনকে গ্রেফতার করে।

তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর এলাকায় একাধিক মামলা রয়েছে। এই ডাকাত দলের কাজই হচ্ছে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ডাকাতি করা। এছাড়া তারা বিমানবন্দর এলাকায় অবস্থান করে প্রবাসীদের গাড়ি গতিরোধ করে সর্বস্ব লুটে নেয়।

গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে ডিবিকে জানান, তারা প্রায়ই ঢাকা ও গাজীপুর রোডে ডাকাতি করেন। এই ডাকাত দলের নেতৃত্বে রয়েছেন গ্রেফতার বাদল, তারেক ও লিটন নামে আরেক পলাতক ডাকাত।

ঈদুল আজহাকে কেন্দ্র করে অস্থায়ী গরুর হাটগুলোতে ডাকাত দলের লোকজন থাকে। তারা গরুর ব্যাপারীদের অনুসরণ করে তাদের গাড়িতে তুলে ডাকাতি করে। এছাড়া ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ সঙ্গে করে টাকা-পয়সা নিয়ে যান, ডাকাতরা সেগুলো লুট করে। চক্রটি এখন পর্যন্ত ২০০ থেকে ২৫০টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে।

এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে তারা এখন পর্যন্ত ছয় থেকে সাতটি ডাকাতির ঘটনা ঘটিয়েছে। ঈদের আগে খিলক্ষেত এলাকায় চারজনকে গাড়িতে তুলে চক্রটি পাঁচ লাখ টাকা ও দুটি মোবাইল লুট করে। ঈদের ১০ দিন আগে বিমানবন্দর থেকে একজন প্রবাসীকে গাড়িতে তুলে তার রিয়াল-টাকা লুট করে নিয়ে যায়।

হারুন অর রশীদ আরও বলেন, লুট করা টাকার মধ্য থেকে দুই লাখ ১০ হাজার টাকা দিয়ে ডাকাত দলের অন্যতম নেতা মো. জাবেদ ইকবাল ওরফে বাদল এবার ঈদে গরু কোরবানি দিয়েছেন। লুটের টাকার মধ্যে থেকে এক লাখ ৭৫ হাজার টাকা দিয়ে ডাকাত দলের আরেক নেতা মো. তারেক মিয়া একটি গরু কোরবানি দিয়েছেন।

ডাকাত দলের সদস্যরা জানিয়েছেন তারা ২০০ থেকে ২৫০টি ডাকাতির ঘটনা ঘটিয়েছেন, তাহলে তারা গ্রেফতার হয়েছেন কয়বার এবং কতবার জামিন পেয়েছেন- এমন প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, মামলাগুলো বিভিন্ন থানায় হয়েছে। আদালত থেকে তারা কীভাবে জামিন পেয়ে বের হন সে তথ্য আমরা দিতে পারবো না।

টিটি/ইএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()