সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৬%বাতাস ১২ কিমি/ঘ

মঙ্গলের মাটিতে টমেটোর ‘বাম্পার’ ফলন

মঙ্গল নিয়ে জ্যোতির্জীববিজ্ঞানীদের আগ্রহ দিন দিন বাড়ছে। কারণ গ্রহটির সঙ্গে পৃথিবীর তুলনামূলক মিল খুঁজে পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত মঙ্গলে কোনো জীবনের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়

মঙ্গল নিয়ে জ্যোতির্জীববিজ্ঞানীদের আগ্রহ দিন দিন বাড়ছে। কারণ গ্রহটির সঙ্গে পৃথিবীর তুলনামূলক মিল খুঁজে পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত মঙ্গলে কোনো জীবনের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। টেলিস্কোপ ও বিভিন্ন মহাকাশ অভিযানের মাধ্যমে তার সন্ধানও চলছে। এরই মধ্যে মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনা শুরু হয়েছে। কিন্তু

প্রশ্ন হচ্ছে, পৌঁছানোর পর মানুষ খাবে কী?

মঙ্গলে মানুষের বসতি স্থাপন সম্ভব হয়, তাহলে নিঃসন্দেহে সেখানেই খাবার উৎপাদনের কোনো ব্যবস্থা করতে হবে। কারণ পৃথিবী থেকে বার বার রকেটের মাধ্যমে খাবার পাঠানো অনেক ব্যয়বহুল। বেশ কয়েক মাস আগে ওই গ্রহে পানির সন্ধান পাওয়া গেছে। এই পানি ব্যবহার করেই কৃষিকাজ করা সম্ভব বলে মনে করেন গবেষকরা। চাষাবাদের জন্য যথেষ্ট উপযোগী এই গ্রহের মাটি, জানিয়েছে মার্কিন মহাকাশ গহবেষণা কেন্দ্র নাসা।

এরই মধ্যে মঙ্গলের মাটিতে ফসল ফলিয়েছেন বিজ্ঞানীরা। এমনকি পৃথিবীতে ফসল উৎপাদন না হলে, ভবিষ্যতে উপগ্রহে উৎপন্ন ফসল আমদানি করা হবে পৃথিবীতে। সেই লক্ষ্যে পৌঁছাতে দিন রাত এক করে চলছে গবেষণা। মঙ্গল ও চাঁদের মাটিতে ফসল উৎপন্ন করার কাজে মন দিয়েছে নেদারল্যান্ডের ওয়াজেনিঙ্গেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চের গবেষকরা। তারা জানিয়েছে, মঙ্গল ও চাঁদের মাটিতে বীজ বপন করে শস্য উৎপাদন করা সম্ভব। মঙ্গল ও চাঁদ থেকে সংগৃহীত মাটির মধ্যে প্রথমে টমেটো চাষ করা হয়, দেখা যায় ফলন ভালো হয়েছে।

বিজ্ঞানীরা এখন মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। মঙ্গলের মাটি দিয়ে বানানো বাগানে শাক সবজি, মুলো, পেঁয়াজ জাতীয় ফসল ও মটরশুঁটি চাষ করবেন বলে জানিয়েছেন। গবেষকরা আরো জানিয়েছেন, দশটি শস্যের মধ্যে নয়টি শস্যের ফলন ভালো হয়েছে। গবেষণা এখনো জারি রয়েছে। চূড়ান্ত ফলাফলের কথা জানানো হয়নি। সম্ভাবনার কথা বলেছেন বিজ্ঞানীরা।

পৃথিবীর মহাকর্ষের তুলনায় মঙ্গলের মহাকর্ষ তিনভাগের একভাগ। পৃথিবীতে যে পরিমাণ সূর্যের আলো আসে, মঙ্গলে যায় তার অর্ধেক। কিন্তু পৃথিবীর তুলনায় অনেক বেশি ক্ষতিকর অতিবেগুনী রশ্মি এবং তেজস্ক্রিয়তা আসে। মঙ্গলের তাপমাত্রা শূন্যের নিচে ৬০ ডিগ্রী সেলসিয়াস। আর এর বায়ুমণ্ডলের বেশিরভাগটাই কার্বন ডাই অক্সাইড। শুধু তাই নয়, মঙ্গলের মাটি পৃথিবীর মাটির মতো নয়। মঙ্গলের মাটি হলো ‘রেগোলিথ’। এতে থাকে প্রচুর পরিমাণে পারক্লোরেট রাসায়নিক যা মানুষের জন্য বিষাক্ত।

অন্ধকার আর বিরূপ এই আবহাওয়ায় মানুষের পাশাপাশি পৃথিবীর গাছপালারও টিকে থাকতে সমস্যা হবে। পৃথিবীতে লাখ লাখ বছর ধরে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে গাছপালা। সেগুলোকে মঙ্গলে পাঠানো হলে তাদের বাঁচা কঠিন হয়ে পড়বে। তাই মঙ্গলে খাপ খাইয়ে নিতে পারে বিজ্ঞানীরা এমন বিশেষ গাছ তৈরি করছেন সিন্থেটিক বায়োলজি পদ্ধতি ব্যবহার করে।

প্রাণের অস্তিত্ব নিয়ে আশা জেগেছে

প্রাণের অস্তিত্বে মঙ্গল গ্রহে পানি খোঁজছেন মহাকাশ বিজ্ঞানীরা। যদিও ৩৭০ কোটি বছর আগে সেখানে নাকি একসময় সমুদ্র ছিল। এমনকি সুনামির ভয়ংকর ঢেউও উঠেছিল। নাসার গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে। মঙ্গলের উত্তর গোলার্ধে সমুদ্র সৈকতের অস্তিত্ব পেয়েছেন গবেষকরা। ফলে প্রাণের অস্তিত্ব নিয়েও আবারো আশা জেগেছে বিজ্ঞানীদের।

বিজ্ঞানীরা জানান, দুইটি উল্কা আঘাত হেনেছিল লালগ্রহে। সেই উল্কা পানিতে এসে পড়ায় বিশাল ঢেউ সমুদ্র ছাড়িয়ে পৌঁছে যায় উপকূলেও। সেই জলোচ্ছ্বাসের পরেই এক বিশাল এলাকাজুড়ে ক্ষতের সৃষ্টি হয়। আর এই সুনামির ক্ষত এখনো দৃশ্যমান মঙ্গল পৃষ্ঠে। সেটাই সম্প্রতি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

অনলাইন ডেস্কদা এগ্রো নিউজ

এগ্রোটেক

সম্পর্কিত খবর

এগ্রোটেক

রাসায়নিক ছাড়াই আগাছা তুলছে রোবট, সুগার বিটের মাঠে ৯৬.৫% কার্যকর

নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটির প্রকৌশলীদের তৈরি স্বয়ংক্রিয় রোবটের তিনটি ফলা আলাদাভাবে মাটির উঁচু-নিচু অনুসরণ করে আগাছা তোলে, মাঠ পরীক্ষায় মাটি ওলটপালট কমেছে ৪৮.৭ শতাংশ।

গ্লোবাল এগ্রিকালচার১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

ভুট্টা ও গমের চার হাজারের বেশি বীজ নমুনা সভালবার্ডের ভল্টে পাঠাল সিমিট

নতুন এই জমা মেক্সিকোর জিন ব্যাংকের নিরাপত্তা অনুলিপি আরও বাড়াল; সেখানে গবেষণা ও প্রজননের জন্য বৈশ্বিক জনসম্পদ হিসেবে প্রায় ২৮,৬৩০টি ভুট্টা ও ১,২৪,০০০টির বেশি গমের নমুনা সংরক্ষিত আছে।

CIMMYT৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

কারখানা থেকেই খামার-তথ্য সফটওয়্যারসহ আসছে ম্যাসি ফার্গুসনের নতুন ট্রাক্টর

১৭০ থেকে ২৪৫ হর্সপাওয়ারের ছয় মডেলের নতুন ৭এস মার্ক ২ সিরিজ হবে কারখানা থেকে পিটিএক্সের ফার্মএনগেজ খামার ব্যবস্থাপনা সফটওয়্যার নিয়ে আসা প্রথম ট্রাক্টর; সরবরাহ শুরু ২০২৭ সালের বসন্তে।

Agriland৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)