সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ৫ কিমি/ঘ

প্রথমবারেই বাম্পার মুদি ব্যবসায়ী আওলাদ

দেখতে অনেকটা মাঝারি সাইজের আপেলের মতো। রঙও আপেলের মতো সবুজ ও হালকা হলুদের ওপর লাল। পাকলে সিঁদুরের মতো। খেতে অনেক মিষ্টি। অনেকটা বাউকুলের মতো দেখা গেলেও এটি মূলত কাশ্মীরি আপেল কুল।

দেখতে অনেকটা মাঝারি সাইজের আপেলের মতো। রঙও আপেলের মতো সবুজ ও হালকা হলুদের ওপর লাল। পাকলে সিঁদুরের মতো। খেতে অনেক মিষ্টি। অনেকটা বাউকুলের মতো দেখা গেলেও এটি মূলত কাশ্মীরি আপেল কুল।

আপেল কুল বাংলাদেশে চাষ হলেও নতুন জাতের এ কাশ্মীরি আপেল কুল চাষ শরীয়তপুরে এবারই প্রথম। আর প্রথমবারের মতো কাশ্মীরি আপেল কুল চাষ করে সফল হয়েছেন শরীয়তপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামের মুদি ব্যবসায়ী আওলাদ হোসেন ফকির। নতুন জাতের এ কুল চাষ করে বাম্পার ফলন পেয়েছেন তিনি।

শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর ও স্থানীয় সূত্র জানায়, কাশ্মীরি আপেল কুলের চারা ২০১৭ সালে বাংলাদেশে আনা হয়। শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ গ্রামের কৃষক আওলাদ হোসেন ২০১৮ সালে চুয়াডাঙ্গার একটি নার্সারি থেকে এ জাতের কুলের চারা শরীয়তপুরে আনেন। ওই বছরের মার্চ মাসে তিনি ৩০ শতাংশ জমিতে ১৫০টি কাশ্মীরি আপেল কুলের চারা রোপণ করেন। রোপণের ১০ মাসের মাথায় চারাগুলো পরিপক্ক হয় এবং গাছে ফুল আসে। চলতি বছরের জানুয়ারি মাসে গাছে ধরে কাশ্মীরি আপেল কুল। প্রতি গাছে ৫০-৬০ কেজি করে কুল ধরেছে। এর আগে শরীয়তপুরে আর কোনো কৃষক এ জাতের কুলের বাগান করেননি।

আওলাদ হোসেন ফকির বলেন, ইউটিউবে কৃষি বিষয়ক প্রতিবেদন দেখে উদ্বুদ্ধ হয়ে সিদ্ধান্ত নিই কাশ্মীরি আপেল কুল চাষ করবো। তখন চুয়াডাঙ্গার একটি নার্সারি থেকে ১৫০টি কাশ্মীরি আপেল কুলের চারা সংগ্রহ করি। ৩০ শতাংশ জমিতে ওই চারা লাগাই। ১০ মাসেই ফলন আসে। ওই কুল বাজারে বিক্রি শুরু করেছি। প্রতিটি গাছে ৫০ থেকে ৬০ কেজি করে কুল উৎপাদন হবে। সিঁদুর রঙের কুলগুলো খুব সুস্বাদু। প্রথমে বাগানটি গড়ে তুলতে খরচ হয়েছে ৫০ হাজার টাকা। আসা করি কুল বিক্রি করে খরচ বাদ দিয়ে লাখ টাকা লাভ হবে।

তিনি বলেন, শরীয়তপুরের মাটিতে কাশ্মীরি আপেল কুলের বাম্পার ফলন হবে। যেমনটি হয়েছে আমার। এখানকার মাটি অনেক ভালো। যে কেউ সহজে এটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন।

শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আমীর হামজা বলেন, শরীয়তপুরের মাটিতে নতুন জাতের কাশ্মীরি আপেল কুল চাষ করে প্রথমবারের মতো সাফল্য দেখিয়েছেন আওলাদ। কুল চাষে অল্প সময়ে ভালো ফলন পাওয়া যায়। এ এলাকার জমির মাটি ওই কুল আবাদের জন্য উপযোগী। এখানকার কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে কাশ্মীরি আপেল কুল আবাদের জন্য। ভবিষ্যতে কেউ এ ফল রোপণ ও চাষ করতে চাইলে কৃষি অফিস থেকে সহযোগিতা করা হবে।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

২০ হাজার কৃষি উদ্যোক্তা গড়বে পার্টনার প্রকল্প, ৬০ শতাংশই নারী

কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে ৬৪ জেলার ২০৮ উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির কাজ চলছে; এ পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ৬,৮৭৫ জন, প্রক্রিয়াজাতকরণ যন্ত্র কিনতে মিলবে ৭০ শতাংশ ভর্তুকি।

বাসস১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

বাঁশখালী-আনোয়ারা-পটিয়ায় মাঠে নামার অপেক্ষায় ৮ হাজার লবণচাষি, আমদানিতে দামের শঙ্কা

দক্ষিণ চট্টগ্রামের ১০ হাজার একর জমিতে লবণ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন আট হাজার চাষি; আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহেই মাঠে নামবেন তাঁরা, তবে আমদানির সিদ্ধান্তে ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তা।

আমার দেশ১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

ঠাকুরগাঁওয়ের হিমাগারে ৩২২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ, মৌসুমের বাইরে যাবে জাতীয় গ্রিডে

ঠাকুরগাঁও সদরের লক্ষী কোল্ডস্টোরেজে নিজস্ব অর্থায়নে এক কোটি ২৫ লাখ টাকায় ৩২২ কিলোওয়াটের সৌর প্যানেল বসানো হয়েছে; এতে হিমাগারের নিজের বিদ্যুতের চাহিদা মিটবে, আর মৌসুমের বাইরে উৎপাদিত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে।

জাগো নিউজ ২৪১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)