সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ঘুমন্ত যুবককে সাপের ছোবল, ওঝার ঝাড়ফুঁকের পর হাসপাতালে মৃত্যু

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে শামীম হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দিনগত গভীর রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কাটে।

পরিবেশ

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে শামীম হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দিনগত গভীর রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কাটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার করমদী মাঠপাড়া গ্রামের হারান আলীর ছেলে শামীম হোসেন ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত ২টার দিকে হাতের আঙুলে বিষধর সাপ কামড় দেয়। জেগে উঠে পরিবারের সদস্যদের জানানোর পর তাকে দ্রুত স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ঝাড়ফুঁক ও পানি পড়া খাওয়ানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে সকালে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়।

নিহতের বাবা হারান আলী জানান, 'ছেলের হাতের আঙুলে সাপ কামড় দিলে সে ঘর থেকে বেরিয়ে এসে বলে হাত বাঁধতে। তারপর রাতে ওঝার কাছে নিয়ে যাই। গোখরা কামড়েছে কিন্তু বিষ নেই। পরে ছেলে আরও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাই। সেখানে গিয়ে আর বাঁচানো গেল না '

মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আজিজ বলেন, 'সকালে শামীম হোসেন নামের একজন সাপে কাটা রোগী হাসপাতালে আসে। তাকে আমরা চিকিৎসা দিই, কিন্তু হাসপাতালে আসতে অনেক দেরি হয়েছে। ফলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।'

আসিফ ইকবাল/আরএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()