সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস ৭ কিমি/ঘ

হেমন্তের সর্দি-কাশি সারাবে ‘বেসন শিরা’

শীত প্রায় চলেই এলো! দিনে গরম পড়লেও রাত থেকেই তামপাত্রা কমতে শুরু করেছে। ভোরে ঠান্ডা অনুভূতি পেতে শুরু করেছেন নিশ্চয়ই! ঋতু পরিবর্তনের এই সময় সর্দি-কাশি, বুকে কফ জমার সমস্যায় ভো

শীত প্রায় চলেই এলো! দিনে গরম পড়লেও রাত থেকেই তামপাত্রা কমতে শুরু করেছে। ভোরে ঠান্ডা অনুভূতি পেতে শুরু করেছেন নিশ্চয়ই! ঋতু পরিবর্তনের এই সময় সর্দি-কাশি, বুকে কফ জমার সমস্যায় ভোগেন অনেকেই।

হেমন্তের এই মৌসুমে তাপমাত্রার তারতম্যে সর্দি-কাশির সমস্যা ছোট-বড় সবারই হয় কমবেশি। যদিও অনেকেই সর্দি-কাশির সমস্যকে তেমন গুরুত্ব দিতে চান না। তবে এ সমস্যার সঠিক চিকিৎসা করা না হলে বুকে শ্লেষ্মা বা কফ জমে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে শ্বাসযন্ত্রে।

সর্দি-কাশির সমস্যা সারাতে এ সময় ভরসা রাখতে পারেন আয়ুর্বেদিক ওষুধে। আর সেই ওষুধ হলো বেসনের শিরা। যা সর্দি-কাশি, ঠান্ডা লাগার সমস্যা নিরাময়ে খুবই কার্যকরী।

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, আদা, কালো গোল মরিচ, হলুদ ও বেসনে উপস্থিত বিভিন্ন গুনাগুন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা উপাদানসমূহ শরীরে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে। বেসন শিরা খেলে মুহূর্তেই সর্দি-কাশি, নাক বন্ধ ভাব ও গলা ব্যথা সেরে যাবে।

পাঞ্জাবের এই প্রাচীন টোটকা তৈরিতে প্রয়োজন হয় বেসন, ঘি, দুধ, হলুদ ও কালো গোল মরিচ। হলুদ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, ঘি ও গুড় শরীরকে গরম রাখে।

এই পানীয় গলা ব্যথা ও ফ্লু’র অন্যান্য উপসর্গ থেকে মুক্তি দেয়। চাইলে চিনি ও গুড় যোগ করেও এই পানীয় আরও সুস্বাদু করতে পারেন। ‘বেসন শিরা’ অনেকটা হালুয়ার মতো খেতে।

অসুস্থ ও দুর্বল শরীরকে মুহূর্তেই চাঙা করে তুলতে সাহায্য করে বেসন। এ ছাড়াও বেসনে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা ঠান্ডা দূর করতে অত্যন্ত কার্যকর।

একটি পাত্রে ৩-৪ চামচ ঘি গরম করে সামান্য বেসন ভেজে নিন। বেসনের রং গাঢ় হয়ে এলে এতে দুধ দিয়ে আবারও নাড়তে থাকুন। ৫ মিনিট পর হলুদ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিন।

সবশেষে এর মধ্যে সামান্য গুড় দিয়ে হালকা আঁচে আরও ৫-৭ মিনিট নেড়ে নামিয়ে নিন। স্বাদ বাড়াতে বেসন শিরায় সামান্য বাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন। গরম থাকতে থাকতেই খেয়ে নিন বেসন শিরা।

জাগো নিউজ ২৪সূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)