সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

বাড়িতেই তৈরি করুন স্ট্রিট ফুড স্টাইলের ডিম পরোটা

সকালের নাস্তা কিংবা সন্ধ্যার হালকা খাবারে পরোটা অনেকেরই পছন্দের তালিকায় থাকে। তবে প্রতিদিন একই স্বাদের পরোটা খেতে খেতে অনেক সময় একঘেয়েমি চলে আসে। তাই মাঝে মাঝে স্বাদে একটু পরিবর্তন আনলে খাবারের প্রতি আগ্রহও বেড়ে যায়। একটু ভিন্ন স্বাদের কিছু বানাতে চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু ডিম পরোটা। এটি যেমন ম

লাইভস্টক

সকালের নাস্তা কিংবা সন্ধ্যার হালকা খাবারে পরোটা অনেকেরই পছন্দের তালিকায় থাকে। তবে প্রতিদিন একই স্বাদের পরোটা খেতে খেতে অনেক সময় একঘেয়েমি চলে আসে। তাই মাঝে মাঝে স্বাদে একটু পরিবর্তন আনলে খাবারের প্রতি আগ্রহও বেড়ে যায়। একটু ভিন্ন স্বাদের কিছু বানাতে চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু ডিম পরোটা। এটি যেমন মজাদার, তেমনি পুষ্টিকরও। একটু আকর্ষণীয় করে তুলতে চাইলে বানাতে পারেন। যা বাড়ি ছোট বঢ় সবাই পছন্দ করবে।

আসুন জেনে নেওয়া যাক ডিস পরোটা বাড়িতে কীভাবে তৈ করবেন-

উপকরণ

১. ময়দা বা আটা ২ কাপ২. ডিম ২টি ৩. ঘি ২ টেবিল চামচ ৪. পেয়াঁজ কুচি ১ টেবিল চামচ৫. কাঁচা মরিচ কুচি ২টি৬. ধনেপাতা কুচি ২ টেবল চামচ৭. গরম মসলার গুঁড়া আধা চা চামচ ৮. চিনি আধা চা চামচ৯. কুসুম গরম পানি পরিমাণমতো১০. লবণ স্বাদমতো১১. ভাজার জন্য তেল পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

আটা বা ময়দার সঙ্গে ডিম, ঘি, চিনি এবং পরিমাণমতো কুসুম গরম পানি দিয়ে ভালো করে মেখে নরম একটি খামির (ডো) তৈরি করুন। এরপর অল্প তেল মেখে খামিরটি ২০ মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিন, যাতে এটি ভালোভাবে সেট হয়ে যায় এবং নরম থাকে।

এদিকে অন্য একটি পাত্রে ডিম ভেঙে নিন। এতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনেপাতা কুচি এবং গরম মসলার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার তৈরি খামির থেকে একটু বড় আকারের লেচি কেটে নিয়ে গোল রুটির মতো করে বেলে নিন। গরম তাওয়ায় পরোটা দিয়ে দুই পিঠ তেল দিয়ে ভেজে নিন। যখন পরোটার ধারগুলো সামান্য মুচমুচে হতে শুরু করবে, তখন একটি সরু ছুরি দিয়ে ধার বরাবর হালকা করে কেটে নিন। এরপর ধীরে ধীরে ডিমের মিশ্রণটি পরোটার ভেতরে ঢেলে দিন। পরোটাটি সামান্য হেলিয়ে ধরুন, যাতে ডিমের মিশ্রণ ভেতরে ভালোভাবে ছড়িয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করুন যতক্ষণ না ডিম ভেতরে ভালোভাবে ভাজা হয়ে ফুলে ওঠে। গরম ঘি বা তেলে পরোটাটি ভালোভাবে লালচে করে ভেজে নিন। ভাজা হলে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

টিপস: পরোটা সেঁকার সময় মাঝারি আঁচ ব্যবহার করলে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ডিম ভাজার সময় দিতে পারেন, অথবা পরোটার ভেতরে ডিমের পুর ভরেও তৈরি করতে পারেন।সস বা আচার দিলে খেতে আরও মজাদার হয়।

আরও পড়ুন:পুরান ঢাকার টাকি মাছের পুরি বাড়িতে বানান সহজেমচমচে স্বাদের লোভনীয় পদ, ঘরেই বানান রূপচাঁদা ফ্রাই

এসএকেওয়াই/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()