সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৭১%বাতাস ৪ কিমি/ঘ

চরের ঘাস খেয়ে নদী সাঁতরে ঘরে ফেরে গরুর পাল: ছবিতে বরিশালের বুখাইনগর

বরিশাল সদরের লাহারহাটে বুখাইনগর নদের চরে দিনভর ঘাস খেয়ে বিকেলে স্রোত ঠেলে সাঁতরে ফেরে গরুর পাল, নৌকায় পথ দেখান কৃষকেরা; দশটি ছবিতে সাইয়ানের চোখে।

বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকা ঘেঁষে বয়ে গেছে বুখাইনগর নদ। প্রতিদিন সকালে নদের ওপারে জেগে ওঠা চরে গরুর পাল নিয়ে যান স্থানীয় কৃষক ও খামারিরা।

সারা দিন চরে ঘাস খাওয়ার পর বিকেলে ঘরে ফেরার পালা। গরুগুলো নদের স্রোত ঠেলে সাঁতরে পার হয়, আর নৌকায় চড়ে পথ দেখিয়ে আনেন মালিকেরা। চরের ঘাস, নদীর স্রোত আর কৃষকের দিনযাপনের সেই চিত্র।

১ / ১০সারা দিন চরে ঘাস খাওয়ার পর ঘরে ফেরার আগে গরুর পাল সামলাচ্ছেন মালিকেরা
২ / ১০মালিকের ইশারায় একে একে বুখাইনগর নদে নামছে গরু
৩ / ১০নৌকার পাশ ঘেঁষে সাঁতরে নদী পার হচ্ছে গরুর দল
৪ / ১০স্রোত ঠেলে তীরের দিকে সাঁতরে চলেছে পাল
৫ / ১০লম্বা জলপথ পেরিয়ে তীরের কাছে পৌঁছেছে ক্লান্ত গরুগুলো
৬ / ১০এবার ডাঙায় ওঠার পালা
৭ / ১০দল থেকে এগিয়ে আগেই তীরে উঠল কয়েকটি গরু
৮ / ১০কাদা মাড়িয়ে শক্ত মাটিতে উঠছে দুটি গরু
৯ / ১০নদী পার শেষ, চেনা পথে খামারে ফেরা
১০ / ১০পড়ন্ত বিকেলে সারি বেঁধে গরুর পাল নিয়ে বাড়ি ফিরছেন কৃষকেরা

ছবি: সাইয়ান, প্রথম আলো

সূত্র: প্রথম আলো

প্রথম আলোদা এগ্রো নিউজ

গ্যালারি

সম্পর্কিত খবর

গ্যালারি

সবুজ পাহাড় আর সাদা মেঘের মিতালি: ছবিতে শরতের বান্দরবান

ভোরের আলোয় মেঘের চাদর সরিয়ে জেগে ওঠে বান্দরবানের পাহাড়; শরতের সেই দৃশ্য আটটি ছবিতে ধরেছেন প্রথম আলোর আলোকচিত্রী মীর হোসেন।

প্রথম আলো২৯ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

মাছরাঙার শিকার, হিমাগারের বীজ আলু আর তীব্র গরম: ছবিতে দেশের একদিন

ভ্যাপসা গরমের মধ্যেও মাঠে কৃষক, হিমাগার থেকে আগাম আবাদের বীজ আলু, নদী-পুকুরে মাছরাঙা ও পানকৌড়ির শিকার: ২৯ সেপ্টেম্বরের বাংলাদেশ ১৯টি ছবিতে।

প্রথম আলো২৯ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

ছবিতে সুন্দরবনের ডিমের চর: লাল কাঁকড়া, কাশবন আর ফেরার ট্রলার

বঙ্গোপসাগরের কোলে সুন্দরবনের নির্জন ডিমের চরের সৈকত, ম্যানগ্রোভ ঝোপ আর গোধূলির ছবির গল্প।

প্রথম আলো২৯ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)
চরের ঘাস খেয়ে নদী সাঁতরে ঘরে ফেরে গরুর পাল: ছবিতে বরিশালের বুখাইনগর | দা এগ্রো নিউজ