কলকাতার ইন্দো-বাংলা প্রেস ক্লাবের সদস্যদের হাতে তুলে দেওয়া হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহীর আম।
শনিবার (১৭ জুন) বিকেলে ইন্দো-বাংলা প্রেস ক্লাবে ‍'আম আহ্লাদে আমরা' শীর্ষক অনুষ্ঠানে ক্লাবের প্রত্যেক সদস্য ও তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই সুমিষ্ট আম।
আরও পড়ুন>সৌদি আরবে ঈদুল আজহা কবে জানা যাবে রোববার
পশ্চিমবঙ্গের স্থানীয় আম কলকাতাবাসীর নাগালের মধ্যে থাকলেও রাজশাহীর আম নাগালের বাইরে। ফলে এই ধরনের অনুষ্ঠানে আনন্দিত ক্লাবের প্রত্যেক সদস্য ও তাদের পরিবারের লোকজন।
দুই দেশের সাংবাদিকদের বন্ধন আরও গভীর করতে ইন্দো-বাংলা প্রেসক্লাবের ক্যাপশন করা হয়েছে, সাংবাদিকদের সঙ্গে, সাংবাদিকদের পাশে।
গত বছর দূর্গা পূজার মৌসুমে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সহায়তায় ইন্দো-বাংলা প্রেসক্লাবের প্রত্যেক সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছিল বাংলাদেশের রুপালি ইলিশ। এবার বিখ্যাত বাংলাদেশের রাজশাহীর আম।
আরও পড়ুন>পাকিস্তানকে ছাপিয়ে সব সূচকে এগিয়ে বাংলাদেশ
এদিকে পশ্চিমবঙ্গে ভ্রমণে এসে সমস্যায় পড়া বাংলাদেশিদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া থেকে সদস্যদের বিপদে একে অপরের পাশে থেকে গৌরবময় দৃষ্টান্ত সৃষ্টি করেছে ইন্দো-বাংলা প্রেসক্লাব।
ভারত- বাংলাদেশের সাংবাদিকদের যৌথ উদ্যোগে গড়ে ওঠা প্রেসক্লাবের উদ্দেশ্য হলো- দুই দেশের সঠিক সংবাদ প্রকাশের ক্ষেত্রে বড় ভূমিকা রাখা। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী ও সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে আরও সক্রিয় ভূমিকা রাখা।
ইন্দো-বাংলা প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় ১৪ মার্চ ২০২২ সালে। আনুষ্ঠানিকভাবে পথ চলা একই বছরের ২৪ আগস্ট। এক বছরের মধ্যে অনেকটাই পরিচিতি পেয়েছে ক্লাবটি।





মন্তব্য
(০)