সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৭০%বাতাস ৪ কিমি/ঘ

মাছরাঙার শিকার, হিমাগারের বীজ আলু আর তীব্র গরম: ছবিতে দেশের একদিন

ভ্যাপসা গরমের মধ্যেও মাঠে কৃষক, হিমাগার থেকে আগাম আবাদের বীজ আলু, নদী-পুকুরে মাছরাঙা ও পানকৌড়ির শিকার: ২৯ সেপ্টেম্বরের বাংলাদেশ ১৯টি ছবিতে।

২৯ সেপ্টেম্বর ছিল ভ্যাপসা গরমের দিন। রোদ মাথায় নিয়েই মাঠে কৃষক, খেত পাহারায় নারী, হিমাগার থেকে বের হচ্ছে আগাম আবাদের বীজ আলু। নদী-পুকুরে শিকারে ব্যস্ত মাছরাঙা, বক আর পানকৌড়ি।

রাঙামাটি থেকে ফরিদপুর, সিলেট থেকে খুলনা: প্রথম আলোর আলোকচিত্রীদের ক্যামেরায় দেশের একটি দিন।

১ / ১৯বরই ফুলে এসে বসেছে একটি বোলতা। বোদিপুর, রাঙামাটি (ছবি: সুপ্রিয় চাকমা)
২ / ১৯অস্ত যাওয়া সূর্যের আভা নদীর পানিতে। ধানগড়া, সিরাজগঞ্জ (ছবি: সাজেদুল আলম)
৩ / ১৯বটগাছের ছায়ায় বহু বছর ধরে চুল-দাড়ি কাটেন এই নরসুন্দর। দ্বীপচর, পাবনা, ২৮ সেপ্টেম্বর (ছবি: হাসান মাহমুদ)
৪ / ১৯ঠোঁটে মাছ নিয়ে ডানা মেলেছে মাছরাঙা। বলরামপুর, পাবনা (ছবি: হাসান মাহমুদ)
৫ / ১৯ধানখেতের আল ধরে মাঠে যাচ্ছেন কৃষকেরা। কাজী নুরুইল, বগুড়া (ছবি: সোয়েল রানা)
৬ / ১৯কড়া রোদে ছাতা মাথায় স্কুলের পথে শিক্ষার্থীরা। কাজী নুরুইল, বগুড়া (ছবি: সোয়েল রানা)
৭ / ১৯উঠানে আগুন জ্বেলে বড় পাত্রে ধান সেদ্ধ করছেন এক নারী। ঈশ্বরপুর, রংপুর (ছবি: মঈনুল ইসলাম)
৮ / ১৯পেতে রাখা জালের ওপর বসেছে একটি বক। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর (ছবি: সাদিক মৃধা)
৯ / ১৯প্রচণ্ড গরমে পানি খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন এক শ্রমিক। ৫ নম্বর ঘাট, খুলনা (ছবি: সাদ্দাম হোসেন)
১০ / ১৯গরম থেকে রেহাই পেতে সুরমা নদীতে গোসল। চাঁদনীঘাট, সিলেট (ছবি: আনিস মাহমুদ)
১১ / ১৯মহাসড়কের সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধক গাছ কেটে বানানো হচ্ছে সবজিখেত। পূর্ব কিসমত জাফরাবাদ, মিরসরাই, চট্টগ্রাম (ছবি: ইকবাল হোসেন)
১২ / ১৯আগাম আবাদের জন্য হিমাগার থেকে বের করে বীজ আলু বাছাই। শ্যামপুর, রংপুর (ছবি: মঈনুল ইসলাম)
১৩ / ১৯পুকুরে বাঁশের খুঁটিতে বসে শিকারের অপেক্ষায় দুটি পানকৌড়ি। তংপ্রুপাড়া, বান্দরবান (ছবি: মং হাই সিং মারমা)
১৪ / ১৯রোদে ছাতার নিচে বসে খেত পাহারা দিচ্ছেন এক নারী। দক্ষিণভাগ, বগুড়া (ছবি: সোয়েল রানা)
১৫ / ১৯লতায় পেঁচিয়ে ফুটেছে মোরগফুল। ক্রাইক্ষ্যংপাড়া, বান্দরবান (ছবি: মং হাই সিং মারমা)
১৬ / ১৯রঙিন বেলুন নিয়ে পাড়ায় পাড়ায় ঘোরেন এই বিক্রেতা। বন্দরবাজার, সিলেট (ছবি: আনিস মাহমুদ)
১৭ / ১৯পিকআপ থেকে মাটির পাতিল নামিয়ে দোকানে সাজানো হচ্ছে। সুরমা মার্কেট, সিলেট (ছবি: আনিস মাহমুদ)
১৮ / ১৯পদ্মার চর থেকে ঘাস কেটে নৌকায় বাড়ি ফিরছেন এক কৃষক দম্পতি। ডিক্রিরচর, ফরিদপুর (ছবি: আলীমুজ্জামান)
১৯ / ১৯রোদে আরও উজ্জ্বল গোলাপি জবা। আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার (ছবি: আকমল হোসেন)

ছবি: প্রথম আলো

সূত্র: প্রথম আলো

প্রথম আলোদা এগ্রো নিউজ

গ্যালারি

সম্পর্কিত খবর

গ্যালারি

ছবিতে সুন্দরবনের ডিমের চর: লাল কাঁকড়া, কাশবন আর ফেরার ট্রলার

বঙ্গোপসাগরের কোলে সুন্দরবনের নির্জন ডিমের চরের সৈকত, ম্যানগ্রোভ ঝোপ আর গোধূলির ছবির গল্প।

প্রথম আলো২৯ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

ছবিতে সুন্দরবনের গোলফল, ঢাকার জুরাইনে বিকোচ্ছে ১০ টাকায়

সুন্দরবনের গোলপাতা গাছের তালশাঁসের মতো ফল খুলনা অঞ্চল থেকে এনে ঢাকার জুরাইনে ভ্যানে বেচছেন বাদল মিয়া; প্রতিটি ১০ টাকা, কাঁদি কেনেন ২০০ টাকায়।

বিডি নিউজ ২৪২৮ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

বিছনাকান্দি ও দয়ারবাজারে পাহাড়, ধানখেত আর কাশফুলে শরতের রং

সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সীমান্ত এলাকায় নীল আকাশ, সাদা কাশফুল আর সবুজ ধানখেতে সেজেছে শরৎ।

প্রথম আলো২৮ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)
মাছরাঙার শিকার, হিমাগারের বীজ আলু আর তীব্র গরম: ছবিতে দেশের একদিন | দা এগ্রো নিউজ