সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৮ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°মেঘলাআর্দ্রতা ৮৮%বাতাস ৫ কিমি/ঘ

বৃক্ষরোপণ ও খাল-নদী খননের উদ্যোগ তুলে ধরলো বাংলাদেশ

বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) পদ্ধতির সম্প্রসারণ, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল-নদী খননের উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) পদ্ধতির সম্প্রসারণ, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল-নদী খননের উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) আয়োজিত 'ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড বাংলাদেশ রেডিনেস: বিসিসিটি স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-৩০' শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. সাইমুম পারভেজ বলেন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য উৎপাদন কমানো এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই।

তিনি বলেন, বর্জ্য উৎপাদন কমানো, ব্যবহারযোগ্য উপকরণ পুনরায় ব্যবহার এবং বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সম্পদের অপচয় রোধে থ্রি আর পদ্ধতির কার্যকর প্রয়োগ ও সম্প্রসারণ জরুরি।

সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কার্যক্রম দেশের সবুজ আচ্ছাদন বৃদ্ধি, প্রাকৃতিক পানিপ্রবাহ পুনরুদ্ধার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও দেশের জলবায়ু সহনশীলতা বাড়াতেও এসব উদ্যোগ সহায়ক হবে।

অনুষ্ঠানে জলবায়ু অর্থায়নে বাংলাদেশের প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কার্যকর প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ২০২৬-৩০ মেয়াদের কৌশলগত পরিকল্পনা প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম। সঞ্চালনা করেন টেকসই উন্নয়নের জন্য শিক্ষা, সবুজ দক্ষতা ও জলবায়ু কার্যক্রমবিষয়ক ইউনেসকো চেয়ার অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী।

আলোচনায় অংশ নেন গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাকালীন পরিচালনা পর্ষদের কো-চেয়ার প্রিন্সেস আবির এস. বিন ফারহান আল সৌদ এবং ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট প্যাক্ট অ্যাম্বাসেডর ক্রিশ্চিয়ান ক্লাওয়ার্স।

এছাড়া বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিবীক্ষণ ও মূল্যায়নবিষয়ক পরিচালক সুজিত হাওলাদার এবং প্রশাসন ও অর্থবিষয়ক সহকারী পরিচালক ইউসুফ মেহেদী আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইএইচটি/এমকেআর

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

টাঙ্গাইলে অনুমোদনহীন চালকল ও খাদ্য কারখানার বর্জ্যে নষ্ট হচ্ছে ধানখেতফসল

টাঙ্গাইলে অনুমোদনহীন চালকল ও খাদ্য কারখানার বর্জ্যে নষ্ট হচ্ছে ধানখেত

টাঙ্গাইলে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া কৃষিজমিতে গড়ে ওঠা চালকল ও খাদ্য কারখানার রাসায়নিক বর্জ্যে ধানের ফলন কমছে বলে অভিযোগ কৃষকদের; পরিবেশ অধিদপ্তর তদন্তের কথা বলছে।

কৃষি সময়১৯ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
জার্মানওয়াচের জলবায়ু ঝুঁকি সূচক: তিন দশকের চরম আবহাওয়ায় বাংলাদেশ ১৬তমপরিবেশ

জার্মানওয়াচের জলবায়ু ঝুঁকি সূচক: তিন দশকের চরম আবহাওয়ায় বাংলাদেশ ১৬তম

১৯৯৬ থেকে ২০২৫ সালের ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করে জার্মানওয়াচের ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৭ বলছে, চরম আবহাওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৬তম; আগের সংস্করণে ছিল ১৩তম।

সমকাল১৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ই-ডিএনএ প্রযুক্তি: এক লিটার সমুদ্রের পানি থেকেই জানা যাবে কোন প্রাণী আছেমৎস্য

ই-ডিএনএ প্রযুক্তি: এক লিটার সমুদ্রের পানি থেকেই জানা যাবে কোন প্রাণী আছে

সমুদ্রের পানিতে মিশে থাকা প্রাণীর ডিএনএর চিহ্ন বিশ্লেষণ করে কোন এলাকায় কোন প্রজাতি আছে তা জানার ই-ডিএনএ প্রযুক্তি কপ-৩১-এ তুলে ধরেছে ইউনেস্কো; ২৫টি সামুদ্রিক এলাকায় চলছে তিন বছরের কর্মসূচি।

বাংলাভিশন১৯ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)