প্রকৃতিতে এখন শরৎ, তবে ভোরের দিকে হালকা শীতের আভাসও মিলছে। আলো ফোটার সঙ্গে সঙ্গে মেঘের সাদা চাদরে ঢাকা বান্দরবানের পাহাড়গুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে; কখনো মেঘ ভেদ করে সোনালি রোদ পড়ে পাহাড়ের গায়ে, কখনো কুয়াশা আর মেঘে হারিয়ে যায় সবুজ পাহাড়ের সারি।
বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো সম্প্রতি তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রী মীর হোসেন।





মন্তব্য
(০)