সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

আফতাবনগরের দুটি ব্লক ও সানভ্যালির অংশে পশুর হাট বসানো যাবে না

রাজধানীর আফতাবনগরের ইস্টার্ন হাউজিংয়ের দুটি ব্লক ও সানভ্যালির আংশিক জায়গায় ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। এ জায়গায় হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

লাইভস্টক

রাজধানীর আফতাবনগরের ইস্টার্ন হাউজিংয়ের দুটি ব্লক ও সানভ্যালির আংশিক জায়গায় ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। এ জায়গায় হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

স্থানীয় এক বাসিন্দার করা রিটের শুনানি নিয়ে সোমবার (৫ মে) হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন (হুসাইন আনোয়ার ) ও আইনজীবী মোহাম্মদ আলী খান।

গত ২৯ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। বিজ্ঞপ্তির ৩ নম্বর কলামে 'বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরস্থ ব্লক এম-৪, এম-৫, এন-৪, (লেকের উত্তর পাশের আংশিক), সানভ্যালি (আংশিক) এর খালি জায়গা' পশুর হাটের বিষয়টি উল্লেখ ছিল।

পরে স্থানীয় বাসিন্দা আজাদ আলী ৪ মে রিট করেন। রিটে বিবাদী করা হয় এলজিআরডি সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান সম্পত্তি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের।

এ বিষয়ে আইনজীবী আনোয়ার হোসেন জানান, এটি একটি ব্যক্তিমালিকানাধীন আবাসিক এলাকা। এখানে সিটি করপোরেশনের কোনো সম্পত্তি নেই। এছাড়া এ এলাকায় লাখ লাখ মানুষের বসতি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ও আছে। এগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাই স্থানীয় একজন বাসিন্দা এ রিট করেন। আদালত রুল ও স্টে দিয়েছেন। ফলে এবার আফতাবনগরের দুটি ব্লক ও সানভ্যালির আংশিক জায়গায় পশুর হাট বসানো যাবে না।

এর আগে অপর এক আইনজীবীর রিটে রোববার (৪ মে) দক্ষিণ সিটির আফতাবনগর অংশে ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত ২১ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিজ্ঞপ্তির ৫ নম্বর কলামে ' আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ, সেকশন-১ ও ২ এর খালি জায়গা পশুর হাটের বিষয়টি উল্লেখ ছিল। পরে আইনজীবী ইউনুছ আলী আকন্দ ৫ নম্বর কলামের বৈধতা নিয়ে রিট করেছিলেন। ওই রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।

এফএইচ/এসএনআর/বিএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()