সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

আম দিয়ে দই তৈরির রেসিপি

চলছে পাকা আমের মৌসুম। আম দিয়ে অনেকেই মজার সব পদ তৈরি করে খান। যার মধ্যে আমের পায়েস, স্মুদি কিংবা শরবত অন্যতম।

ফল

চলছে পাকা আমের মৌসুম। আম দিয়ে অনেকেই মজার সব পদ তৈরি করে খান। যার মধ্যে আমের পায়েস, স্মুদি কিংবা শরবত অন্যতম।

চাইলে কিন্তু আম দিয়েও তৈরি করতে পারেন দই। একবার খেলে মুখে লেগে থাকবে এই দইয়ের স্বাদ। জেনে নিন কীভাবে তৈরি করবেন আম দই-

আরও পড়ুন: আমের চেয়ে এর খোসার পুষ্টিগুণই কি বেশি?

উপকরণ

১. আমের ক্বাথ ১ কাপ২. পানি ঝরানো দই পৌনে ১ কাপ৩. তরল দুধ দেড় লিটার৪. গুঁড়া দুধ সিকি কাপ৫. চিনি সিকি কাপ ও ২ টেবিল চামচ (ক্যারামেলের জন্য)।

আরও পড়ুন: পাকা আমের লাচ্ছি

পদ্ধতি

প্রথমে দুধ জ্বল দিয়ে ঘন করে নিতে হবে। এরপর গুঁড়া দুধ ও চিনি মিশিয়ে আরও কিছু সময় জ্বাল দিয়ে নামিয়ে নিন। এবার একটি ছড়ানো প্যানে ২ টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিন। এরপর ক্যারামেল দুধের সঙ্গে মিশিয়ে রাখুন।

কুসুম গরম থাকতেই দুধের সঙ্গে আমের ক্বাথ ও পানি ঝরানো টকদই ভালো করে মেশাতে হবে। এবার যে পাত্রে দই বসাবেন তাতে আমের মিশ্রণ ঢেলে নিন। মাটির পাত্রে দই ভালো জমে।

আরও পড়ুন: আমের মালপোয়া তৈরির রেসিপি

এরপর ২৫০ ডিগ্রি তাপমাত্রায় ওভেন ১০ মিনিট প্রি হিট করে নিন। তারপর ওভেন বন্ধ করে গরম ওভেনে দইয়ের বাটি মোটা তোয়ালেতে মুড়ে একটানা ৭-৮ ঘণ্টা রেখে দিন।

দই জমে গেলে ওভেন থেকে বের করে ফ্রিজে রাখুন আরও ২-৩ ঘণ্টা। ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা আমের দই।

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()