সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

আগাম মুকুলে ছেয়ে গেছে আমবাগান, কুয়াশা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

প্রকৃতিতে এখনো মাঘের তীব্র শীত। উত্তরের হিমেল হাওয়ায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই দিনাজপুরের আমগাছগুলোতে উঁকি দিতে শুরু করেছে হলদে মুকুল। জেলার বিভিন্ন এলাকায় আগাম আসা এসব মুকুলের সৌরভ ছড়াচ্ছে বাতাসে, যার চারপাশ ঘিরে শুরু হয়েছে মৌমাছির গুঞ্জন।

ফল

প্রকৃতিতে এখনো মাঘের তীব্র শীত। উত্তরের হিমেল হাওয়ায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই দিনাজপুরের আমগাছগুলোতে উঁকি দিতে শুরু করেছে হলদে মুকুল। জেলার বিভিন্ন এলাকায় আগাম আসা এসব মুকুলের সৌরভ ছড়াচ্ছে বাতাসে, যার চারপাশ ঘিরে শুরু হয়েছে মৌমাছির গুঞ্জন।

তবে বাগান মালিকরা বলছেন, কুয়াশা দীর্ঘস্থায়ী হলে মুকুলে 'পাউডারি মিলডিউ' বা পচন রোগ ধরতে পারে, যা ফলন কমিয়ে দেওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কুয়াশার প্রকোপ কমলে এবার আমের বাম্পার ফলন পাওয়ার আশা করছেন তারা।

উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ও বাগান মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে , দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে, শহরের মডার্ন মোড়, মোহনপুর ব্রিজের পশ্চিম পাশে টোলপ্লাজা এলাকা, ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের গোবিন্দপুর এবং পার্বতীপুর উপজেলার বিভিন্ন আমবাগানে আগাম মুকুল শোভা পাচ্ছে।

মোহনপুর মোড়ের আমগাছ মালিক রুহুল আমিন জানান, তার ২০ বছর বয়সি গুটি জাতের আমগাছটিতে গত কয়েক বছর ধরেই আগাম মুকুল আসছে। তিনি বলেন, আগাম মুকুল দেখে মন ভালো হলেও ভয় একটাই—ঘন কুয়াশা। কুয়াশা বেশি হলে মুকুল পচে যাওয়ার আশঙ্কা থাকে।

রামপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের সাগর মিয়া ও সোহেল মিয়া বলছেন, বেশিরভাগ গাছ মুকুলে ভরে গেছে। এক মাস আগে থেকে আম গাছে মুকুল আসা শুরু হয়েছে।

উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বসিরবানিয়া বড় মেড়েয়াপাড়া গ্রামের 'দিনাজপুর আম বাগান' মালিক আবু রেজা প্রামানিক জানান, আমার বাগানে প্রায় তিন হাজার আমের গাছ রয়েছে। মুকুল আসার পর থেকেই বাগানে আম গাছের প্রাথমিক পরিচর্যা করছেন।

এ বিষয়ে দিনাজপুর কৃষি সম্পম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আনিছুজ্জামান বলেন, নির্ধারিত সময়ের আগেই আবহাওয়াগত ও জাতের কারণেই মূলত আমের মুকুল আসতে শুরু করেছে।

তিনি বলেন, প্রতিবছরই কিছু আমগাছে আগাম মুকুল আসে। এবারও আসতে শুরু করেছে। ঘন কুয়াশার কবলে না পড়লে এসব গাছে আগাম ফলন পাওয়া যায়। আর আবহাওয়া বৈরী হলে ফলন মেলে না। তবে নিয়ম মেনে শেষ মাঘে যেসব গাছে মুকুল আসবে সেসব গাছে মুকুল স্থায়ী হবে। এমদাদুল হক মিলন/কেএইচকে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()