ফলআগাম মুকুলে ছেয়ে গেছে আমবাগান, কুয়াশা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
প্রকৃতিতে এখনো মাঘের তীব্র শীত। উত্তরের হিমেল হাওয়ায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই দিনাজপুরের আমগাছগুলোতে উঁকি দিতে শুরু করেছে হলদে মুকুল। জেলার বিভিন্ন এলাকায় আগাম আসা এসব মুকুলের সৌরভ ছড়াচ্ছে বাতাসে, যার চারপাশ ঘিরে শুরু হয়েছে মৌমাছির গুঞ্জন।









