সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস ৭ কিমি/ঘ

যে ৫ সবজি বেশি খেলেই বিপদ!

শরীর সুস্থ রাখতে শাক-সবজি খাওয়ার বিকল্প নেই। প্রতিদিনের খাদ্য তালিকায় সবজি রাখা জরুরি। একেক সবজি থেকে ভিন্ন ভিন্ন পুষ্টিগুণ মেলে। আর তাই তো স্বাস্থ্য সচেতনরা অবশ্যই খাদ্যতালিকায়

শরীর সুস্থ রাখতে শাক-সবজি খাওয়ার বিকল্প নেই। প্রতিদিনের খাদ্য তালিকায় সবজি রাখা জরুরি। একেক সবজি থেকে ভিন্ন ভিন্ন পুষ্টিগুণ মেলে। আর তাই তো স্বাস্থ্য সচেতনরা অবশ্যই খাদ্যতালিকায় সবজি রাখেন।

বর্তমানে অনেকেই ওজন কমাতে কার্বোহাইড্রেট কমিয়ে পাতে প্রোটিন ও ভিটামিন বেশি রাখেন। তাই অনেকেই এখন ভাত-রুটি কমিয়ে শাক-সবজি বেশি করে খান।

তবে জানেন কি, অতিরিক্ত সবজি খাওয়াও বিপদের কারণ হতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক কোন সবজি বেশি খেলে শরীরে খারাপ প্রভাব পড়ে-

>> স্বাস্থ্য সচেতনদের কাছে মাশরুম খুবই প্রিয় এক সবজি। বিশেষ করে বাহারি সব পদে ব্যবহার করা হয় এটি। মাশরুমে ভিটামিন ডি’সহ অনেক পুষ্টিগুণ আছে।

তবে অ্যালার্জির সমস্যায় যারা ভুগছেন তাদের মাশরুম খেলে সমস্যা হতে পারে। তা ছাড়াও এমন কিছু মাশরুম যা এতোটাই বিষাক্ত যে, হাত দিলেও বিপদ!

>> প্রতিদিন পাতে এক টুকরো লেবু না থাকলে খাবারের স্বাদই বাড়ে না। ভিটামিন সি সমৃদ্ধ লেবু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তা সবারই জানা। তবে লেবুর অ্যাসিডিক উপাদান বেশি শরীরে গেলেও ক্ষতি হতে পারে।

বিশেষ করে দাঁতের ক্ষয় হয়। আবার অনেকে শরীরের বিপাক হার বাড়াতে খালি পেটে গরম পানিতে লেবুর রস মিশিয়ে খান। তবে গ্যাস্ট্রিকের সমস্যায় যারা ভোগেন তাদের ক্ষেত্রে এটি বদহজম ও পেট ব্যথার কারণ হতে পারে।

>> বাজারে এখন ফুলকপি উঠেছে। এতে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক কম। যারা ওজন কমাতে চান তাদের জন্য ফুলকপি অনেক উপকারী।

তবে এই সবজিতে এমন এক পদার্থ থাকে, যা বদহজমের কারণ হতে পারে। তাই ফুলকপি বেশি খেলে পেট ভার হয়ে থাকাসহ অ্যাসিডিটির মতো নানা সমস্যা হয়। আবার বর্ষায় বা গরমে ফুলকপি খেলেও অনেকের সমস্যা হয়।

>> লাল টকটকে বিটরুটে অনেক পুষ্টিগুণ থাকে। বিশেষ করে যারা ওজন কমাতে চান, তাদের ডায়েটে বিট থাকবেই। তবে এই সবজিও বেশি খেলে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

>> গাজরে আছে বিটা ক্যারোটিন। যা বেশি পরিমাণে শরীরে গেলে, ত্বকের রং বদলে কমলা হয়ে যেতে পারে।

আবার ভিটামিন সি’তে ভরপুর গাজর খেলে দাঁত, চোখ ভালো থাকে। তবে গাজরও মেপে খাওয়াই ভালো।

জাগো নিউজ ২৪সূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)