সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৭৯%বাতাস ১০ কিমি/ঘ

নিয়মিত হলুদ পানি খাওয়ার ৫ স্বাস্থ্য উপকারিতা

রান্নাঘরের অতিপরিচিত উপাদান হচ্ছে হলুদ। এটি কমবেশি সব তরকারিতেই ব্যবহার হয়ে আসছে। তরকারিতে স্বাদ বৃদ্ধির পাশাপাশি এর স্বাস্থ্য উপকারিতা বলে শেষ করা যাবে না।

রান্নাঘরের অতিপরিচিত উপাদান হচ্ছে হলুদ। এটি কমবেশি সব তরকারিতেই ব্যবহার হয়ে আসছে। তরকারিতে স্বাদ বৃদ্ধির পাশাপাশি এর স্বাস্থ্য উপকারিতা বলে শেষ করা যাবে না।

অনেক যুগ আগে থেকেই হলুদ প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে আসছে। শুধু হলুদের পানি খেলেও তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বিষাক্ত পদার্থ দূর করতে এবং মৌসুমি ঠাণ্ডা-জ্বর দূর করতে সহায়তা করতে পারে।

১. বাতের ব্যথা কমায়বাতের ব্যথা বা জয়েন্টে ব্যথা এখন নারীদের একটু বয়স হলেই এটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হলুদে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকার কারণে এটি আপনার বাতের ব্যথা উপশম করতে সাহায্য করে। এক গ্লাস হলুদ পানি খেলেই আপনি পেতে পারেন উপকার।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেহলুদে থাকা কারকিউমিন আপনার বিভিন্ন রোগকে দূরে রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এ ছাড়া হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকায় এটি সামগ্রিক স্বাস্থ্যেকে ভালো করে তোলে। আর এর ফ্রি র্যাডিক্যাল ক্ষতি রোধ করে এবং রোগ প্রতিরোধ করে।

৩. ওজন নিয়ন্ত্রণ করেওজন কমানোর জন্য প্রয়োজনীয় মৌলিক বিষয় হচ্ছে পরিপাকতন্ত্রকে সুস্থ রাখা। আর আপনার খাদ্যতালিকায় নিয়মিত হলুদ পানি যোগ করলে তা হজমশক্তির উন্নতি ঘটতে পারে। এটি আপনার বিপাককে আরও বাড়িয়ে দেয় এবং ওজন কমাতে সাহায্য করে।

৪. ত্বকের জন্য উপকারীহলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও অনেক উপকারী। নিয়মিত হলুদ পানি খেলে তা আমাদের ফ্রি র্যাডিক্যাল ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে। আর এটির কারণে আপনাকে কম বয়স্ক দেখাতে পারে। এটি নিয়মিত খেলে তা ত্বককে তরুণ এবং উজ্জ্বল রাখতে পারে।

৫. শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণআমরা আমাদের খাদ্য, পরিবেশ এবং বাতাসের মাধ্যমে প্রতিদিন বিভিন্ন বিষাক্ত রাসায়নিক পদার্থ গ্রহণ করে ফেলি। আর এগুলো আমাদের অসুস্থ করে তুলতে পারে। তাই শরীরকে সুস্থ রাখতে এসব বর্জ্য অপসারণ করা জরুরি। আর প্রতিদিন এক গ্লাস হলুদ পানি খেলে তা শরীর থেকে বর্জ ও বিষাক্ত পদার্থ অপসারণ করতে সাহায্য করে।

হলুদ পানি তৈরি করাও অনেক সহজ। এর জন্য বিশুদ্ধ পানি ১-২ মিনিট ফুটিয়ে নিয়ে তাতে কয়েক চিমটি গুড়া হলুদ যোগ করুন। এর পর সেটি ছেঁকে নিয়ে হালকা গরম গরম পান করলেই পাবেন উপকার। আর স্বাদ বাড়িয়ে নিতে এতে সামান্য মধু যোগ করে নিতে পারেন।

যুগান্তরসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)