শাকসবজিউপকূলীয় অঞ্চলের পতিত জমিতে ফসলের হাসি
খুলনার কয়রা উপজেলার হাতিয়াডাঙ্গায় তুষার মিস্ত্রির দেড় বিঘা অনাবাদি জমিতে প্রথমবার হচ্ছে বেগুন চাষ। লবণাক্ততা ও পানি স্বল্পতা জয় করে এবার তার ক্ষেতে শোভা পাচ্ছে অর্থকরী ফসল। কারণ, এবারই প্রথম তার জমিতে ব্যবহার করেছেন পলিমালচ প্রযুক্তি। আধুনিক এ প্রযুক্তির কল্যাণে দূর হয়েছে লবণাক্ততা ও পানি স্বল্পতার




