মৎস্যত্রিশালে এআই ও সেন্সরে পাঙাশ চাষের পরীক্ষা, উৎপাদন বাড়ার দাবি উপজেলা প্রশাসনের
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন ২০২৪ সালের নভেম্বরে জানায়, কানিহারী ইউনিয়নের একটি সরকারি পুকুরে সেন্সর, মোবাইল অ্যাপ ও এআই দিয়ে পাঙাশ চাষের পরীক্ষা সফল হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এতে অল্প জায়গায় তিন থেকে চার গুণ মাছ উৎপাদন সম্ভব এবং পুকুরে গ্যাস ট্যাবলেট দিলেও ৭০ শতাংশ মাছ বাঁচানো যাবে।
