শাকসবজিকাঁচা মরিচ-টমেটো আমদানিতে কমছে শুল্ক-কর
নিত্যপ্রয়োজনীয় পণ্য কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন করেছে সরকার। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতা সুরক্ষায় নির্দিষ্ট সময়ের জন্য এ সুবিধা দেওয়া হবে।





