ফুলদেশের মাটিতে টিউলিপ এবার চার জেলায়
পৃথিবীর শীতপ্রধান অঞ্চলের বর্ণিল ও আকর্ষণীয় ফুল টিউলিপ ছড়িয়ে পড়ছে বাংলাদেশে। গাজীপুরের শ্রীপুর থেকে শুরু হলেও এবার ওই ফুলের চাষ হয়েছে দেশের চারটি স্থানে। উদ্যোক্তারা বলছেন, ফুলকেন্দ্রিক পর্যটন বিকাশের সম্ভাবনায় হাতছানি দিচ্ছে টিউলিপ।
