শাকসবজিশাক চাষের আয়ে ছেলেকে বিদেশে পড়ানোর স্বপ্ন সিদ্ধিরগঞ্জের কৃষক শাহজাহানের
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪০ বছর ধরে লিজের জমিতে চাষ করা কৃষক মো. শাহজাহান ২০২৪ সালের নভেম্বরে মিজমিজি বিলের ১৯০ শতাংশ জমিতে কয়েক ধরনের শাক চাষ করেছিলেন। তাঁর ভাষ্য, এই আয়েই তিনি সন্তানদের উচ্চশিক্ষা দিচ্ছেন এবং বড় ছেলেকে বিদেশে পড়তে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।

