পরিবেশধানক্ষেতে পাওয়া গেলো রাসেল ভাইপার, পিটিয়ে হত্যা
শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি ধানক্ষেত থেকে পাঁচ ফুট দৈর্ঘ্যের বিষধর একটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।
পরিবেশশরীয়তপুরের ভেদরগঞ্জে একটি ধানক্ষেত থেকে পাঁচ ফুট দৈর্ঘ্যের বিষধর একটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।
শাকসবজিদেওয়ালের পুরোটা অংশ জুড়ে দখল নিয়েছে বেগুনি রঙের অসংখ্য ফুল। রঙিন এ ফুলগুলো যে কারও নজর কাড়তে বাধ্য। এই ফুলগুলোই পরিণত হবে সুস্বাদু ফলে। যার নাম 'প্যাশন ফ্রুটস'।
ফসলসারাদেশে চলছে তীব্র দাবদাহ। এতে প্রভাব পড়েছে জনজীবনে। আর এই দাবদাহের ফলে বেশ বিপাকে পড়েছেন শরীয়তপুরের ধানচাষিরা। অতিরিক্ত গরমে দিনের বেলা হিটস্ট্রোকের ভয়ে পারছেন না পাকা ধান কাটতে। তাই বাধ্য হয়ে ধান কাটার সময় হিসেবে রাতের বেলাকে বেছে নিয়েছেন অনেক চাষি।
পরিবেশশরীয়তপুরের সখিপুর থানায় বিষধর সাপ আতঙ্ক দেখা দিয়েছে। একটি সাপ মেরে ফেলা হলেও আরেকটি থানা চত্বরে ঢুকে পড়েছে। সাপ ধরতে সাপুড়ে ডেকেছেন ওসি।
লাইভস্টকখোলা মাঠে চরে বেড়াচ্ছে একদল ভেড়া, আর একটু দূরেই বসে সেগুলোর ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে একটি কুকুর। প্রাণিগুলো নির্দিষ্ট গন্ডি ছেড়ে বেরোলেই দৌঁড়ে গিয়ে তাদেরকে শাসিয়ে আবার ঠিক জায়গায় ফেরাচ্ছে কুকুরটি। শুধু তাই নয়, অপরিচিত কোনো ব্যক্তি কিংবা বিপদের আঁচ করতে পারলে জানান দিচ্ছে মালিককে।
ফসলশরীয়তপুরের গোসাইরহাটে দলিলউদ্দিন খান (৬০) নামে এক চাষির সাড়ে তিন একর জমির অন্তত চারশো মণ বরই ছিঁড়ে নিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গোসাইরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী চাষি।
শাকসবজিবর্ণিল রঙের ফুলকপিগুলো দেখতে যেমন আকর্ষণীয়, নামেও তাদের বাহার। বেগুনিটির নাম 'ভ্যালেন্টিনা' আর হলুদটির নাম 'ক্যারোটিনা'। এ জাতের ফুলকপির বাজারে যেমন চাহিদা দামও দ্বিগুণ। ভালো দাম পাওয়ায় তাই ভ্যালেন্টিনা আর ক্যারোটিনায় মজেছেন শরীয়তপুরের চাষীরা। বছর না ঘুরতেই বাড়ছে আবাদও।
লাইভস্টকসারিবদ্ধভাবে রাখা হয়েছে ৪৮টি লাভবার্ডসের খাঁচা। খাঁচাগুলোর সম্মুখভাগে যুক্ত করা হয়েছে খড়কুটোযুক্ত ছোট ছোট কাঠের বাক্স। প্রতিটি বাক্সের মধ্যে এখন চলছে লাভবার্ডসগুলোর ডিমে তা দেওয়ার প্রস্তুতি। ডিম ফোটার ১৫ দিনের মাথায় এসব খাঁচা থেকে বের করে আনা হবে বিভিন্ন প্রজাতির ফুটফুটে লাভবার্ডসের ছানা।
মৎস্যপাঁচ বছর আগেও শরীয়তপুরের ডামুড্যা উপজেলার জয়ালু বিলের ধানে স্বপ্ন বুনতেন অন্তত পাঁচ শতাধিক কৃষক। তবে বর্তমানে কৃষকদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এলাকার দুই প্রভাবশালী ব্যক্তির মাছের ঘের। বিলের পানি নিষ্কাশনের একমাত্র পথ পাশ দিয়ে প্রবাহিত হওয়া সেই ছোট খালটি বন্ধ করে নির্মাণ করা হয়েছে মাছের ঘের।
শাকসবজিদিগন্ত জোড়া বিস্তৃত ফসলের মাঠ। কোথাও যেন ফাঁকা নেই এক ইঞ্চি জমিও। মাঠের প্রতিটি জমিতেই এখন চাষ হচ্ছে শসা, বেগুন, করলা, লাউ, ঢ্যাঁড়শসহ শীতকালীন নানা সবজি। এমন দৃশ্য শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ফসলি মাঠগুলোর। এ অঞ্চলের মাটির গুণাগুণ ভালো হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালীন সবজি চাষে সাফল্য পাচ
বাংলাদেশশরীয়তপুরের জাজিরাতে সড়ক থেকে আহত অবস্থায় একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের রূপবাবুর হাট এলাকা থেকে বাঘটি উদ্ধার করা হয়।
পরিবেশশরীয়তপুরের ডামুড্যাতে সাপের কামড়ে মজিবর হাওলাদার (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধানকাটি ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মজিবর হাওলাদার ধানকাঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বাংলাদেশশরীয়তপুরের চর সোনামুখী এলাকায় দুদিন ধরে একটি মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে। খাবারের সন্ধানে আসা হনুমানটির হাতে গ্রামবাসী কলা, বিস্কুটসহ নানা ফলমূল তুলে দিচ্ছেন। খাবার খাওয়া শেষ হলে আবার উঠে যাচ্ছে গাছে।