সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

ধানক্ষেতে পাওয়া গেলো রাসেল ভাইপার, পিটিয়ে হত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি ধানক্ষেত থেকে পাঁচ ফুট দৈর্ঘ্যের বিষধর একটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।

পরিবেশ

শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি ধানক্ষেত থেকে পাঁচ ফুট দৈর্ঘ্যের বিষধর একটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের চরজিংকিং এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে কৃষকরা লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০২০ সালে প্রথম কাঁচিকাটায় চন্দ্রবোড়া (রাসেল ভাইপার) সাপের দেখা মেলে। পরে এই সাপের প্রজাতি উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে এই সাপের উপদ্রব কিছুটা কমে আসলেও প্রায়ই জনতার হাতে মারা পড়ছে চন্দ্রবোড়া। বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন কৃষাণ নিয়ে জমিতে ধান কাটছিলেন কাঁচিকাটা ইউনিয়নের চরজিংকিং এলাকার স্থানীয় কৃষক বিল্লাল হোসেন। ধান কাটার এক পর্যায়ে তিনি একটি চন্দ্রবোড়া সাপকে কুণ্ডলী পাকিয়ে বসে থাকতে দেখেন। পরে তিনি ভয়ে চিৎকার দিলে পাশে থাকা অন্য কৃষকরা এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

কৃষক বিল্লাল হোসেন বলেন, ধান কাটার সময় আমি রাসেল ভাইপার সাপটিকে গোল পাকিয়ে বসে থাকতে দেখি। আমি জানতাম এই সাপটি খুবই বিষাক্ত। তাই আমি ভয়ে চিৎকার দিয়ে উঠি। পরে আমার সঙ্গে অন্য কৃষকরা সাপটিকে মেরে ফেলে।

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার বলেন, আগের তুলনায় এই অঞ্চলে বিষাক্ত সাপের উপদ্রব অনেক বেড়েছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক মজুত আছে। সাপেকাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে বাঁচানো সম্ভব।

বিধান মজুমদার অনি/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()