নেদারল্যান্ডসনেদারল্যান্ডসের কৃষিভিত্তিক পারিবারিক ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান
১১১ বছরের পুরনো রয়্যাল আইকোলকাম্প একটি পারিবারিক প্রতিষ্ঠান। বর্তমানে সাড়ে ছয় হেক্টর জমিতে তাদের নানামুখী কার্যক্রম। কৃষিভিত্তিক বিভিন্ন প্রযুক্তি ও উপকরণের ম্যানুফেকচারিং-ই তাদের মূল ব্যবসা। এর পাশাপাশি কৃষির মূল উপকরণ মাটি, পানি ও জলবায়ু পরিবর্তনের নানান অনুসঙ্গ নিয়ে তাদের রয়েছে বিস্তর গবেষণা।












