পরিবেশপার্কের খাঁচা থেকে উদ্ধার হলো দুই বানর
বনের বানর পার্কে আটকে রাখার অভিযোগ পেয়ে নিলা-বর্ষা রিভার কুইন পার্কে অভিযান চালায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট। এসময় খাঁচায় বন্দি দুইটি বানর উদ্ধার করে তারা। তবে পার্ক কর্তৃপক্ষ বন্যপ্রাণী সংক্রান্ত আইন নিয়ে ওয়াকিবহাল না থাকায় কোনো ব্যবস্থা গ্রহণ করেননি অভিযানকারী দল।






