পরিবেশদুয়ার খুললো সুন্দরবন: তীরে ঋণের ভার, বনে দস্যুর ভয়
নদীর পাড়ে সারি সারি নৌকা। কোথাও পুরোনো কাঠ বদলানো হচ্ছে, কোথাও দেওয়া হচ্ছে আলকাতরা। কেউ ছেঁড়া জাল সেলাই করছেন, কেউ পরীক্ষা করছেন ইঞ্জিন। তিন মাস ধরে ঘাটে পড়ে থাকা নৌকাগুলো আবারো প্রস্তুত হচ্ছে লোনা পানির দীর্ঘ যাত্রার জন্য।












