পরিবেশসাতছড়ির সাত ছড়ার চারটিই নেই, পুকুর ভরাট—শুষ্ক মৌসুমে পানির সংকটে পড়তে পারে বন্য প্রাণী
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে যে সাতটি পাহাড়ি ছড়া থেকে বনের নাম, তার চারটির অস্তিত্ব নেই, বাকি তিনটিতে পানি নেই বললেই চলে; বালু-পলিতে ভরাট পুকুরগুলো সংস্কার না হলে আগামী শুষ্ক মৌসুমে ১৯৭ প্রজাতির প্রাণীর পানির সংকট দেখা দিতে পারে।
