হৃদয়ে মাটি ও মানুষবাইশ বছরে হৃদয়ে মাটি ও মানুষ
এই তো সেদিনের কথা। আমি যেন মাঠের সে ডাক শুনতে পাই। হাড় জিরজিরে কৃষকের নিরব উচ্চারণ যেন আমার কান পড়তে পারে। মাঠে মাঠে ফসলহীনতা, মাঠে মাঠে কৃষকের লোকসানের গল্প। এই তো দুই দশক আগে। সংকটের ধরণটি ছিল অন্যরকবম। সার, কীটনাশক, ঋণ আর বীজের সংকট নিয়ে পথ হাঁটেন কৃষক। এর বাইরেও কৃষকের বাতির গোড়ায় জমে থাকে অন্ধক












