এগ্রোবিজতৈরি পোশাকে ‘বিশ্বজয়ী বাংলাদেশ’ তুলায় বিদেশনির্ভর
বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। এই শিল্পের প্রধান কাঁচামাল তুলা হলেও এর জোগানে প্রায় পুরোটাই বিদেশনির্ভর। প্রয়োজনীয় তুলা আমদানিতে বাংলাদেশ শীর্ষ কাতারে। চীনকে টপকে কয়েক বছর শীর্ষেও ছিল। বর্তমানে মোট চাহিদার প্রায় ৯৭ শতাংশই আমদানি করে মেটাতে হয়।












