সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

পরিচয় লুকিয়ে ভিন্ন লেবেলে বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর

বিশ্বজুড়ে খেজুরপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় একটি নাম মেডজুল। বিশেষ করে, রোজার সময় সুস্বাদু ও পুষ্টিকর এই ফলের কদর বেড়ে যায় কয়েকগুণ। তবে জেনে অনেকেই অবাক হবেন, বর্তমানে বিশ্বজুড়ে মেডজুল খেজুরের সবচেয়ে বড় সরবরাহকারী ইসরায়েল। ফিলিস্তিনের দখল করা জমিতে চাষ করে পরিচয় লুকিয়ে সারাবিশ্বে এই খেজুর রপ্তানি কর

ফল

বিশ্বজুড়ে খেজুরপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় একটি নাম মেডজুল। বিশেষ করে, রোজার সময় সুস্বাদু ও পুষ্টিকর এই ফলের কদর বেড়ে যায় কয়েকগুণ। তবে জেনে অনেকেই অবাক হবেন, বর্তমানে বিশ্বজুড়ে মেডজুল খেজুরের সবচেয়ে বড় সরবরাহকারী ইসরায়েল। ফিলিস্তিনের দখল করা জমিতে চাষ করে পরিচয় লুকিয়ে সারাবিশ্বে এই খেজুর রপ্তানি করছে ইসরায়েলিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন বলছে, বর্তমানে বিশ্বজুড়ে যত মেডজুল খেজুর খাওয়া হয়, তার ৫০ শতাংশই আসে ইসরায়েল থেকে। আর এসব খেজুরের একটি উল্লেখযোগ্য অংশ চাষ হয় ফিলিস্তিনের দখল করা ভূমিতে।

জর্ডান সীমান্তবর্তী পশ্চিম তীরের জেরিকো অঞ্চলে বিশাল এলাকা দখল করে মেডজুল খেজুরের বাগান গড়ে তুলেছে ইসরায়েলিরা।

আরও পড়ুন>>মেডজুল খেজুরের ৫০ শতাংশই ইসরায়েলি, চাষ দখল করা ভূমিতেবাংলাদেশের বাজারে আমেরিকান খেজুর-বাদাম দেখে খুশি মার্কিন রাষ্ট্রদূতভালো খেজুর চিনবেন যেভাবে

মোহাম্মদ সেলিম নামে এক ফিলিস্তিনি খেজুর বিক্রেতা বলেন, অবশ্যই এগুলো ফিলিস্তিনি ভূমি। তারা আমাদের জমি দখল করে সেখানে খেজুর চাষ করেছে।

ফিলিস্তিনের দখল করা ভূমিতে চাষ করায় ইসরায়েলি এসব মেডজুল খেজুর বেশিরভাগ ক্ষেত্রেই পরিচয় লুকিয়ে বিভিন্ন দেশে পাঠানো হয়। এর প্যাকেজিংয়ে কখনো শুধু 'ইসরায়েলি পণ্য' অথবা 'জর্ডান উপত্যকার পণ্য' হিসেবে উল্লেখ করা হয়। অথচ বাস্তবে সেগুলো দখল করা অবৈধ জমির ফসল। আর এই ব্যবসার পুরো মুনাফা যায় ইসরায়েলের কাছে।

এসব ইসরায়েলি মেডজুল খেজুর যুক্তরাষ্ট্র, ইউরোপ, আরব দেশগুলোসহ প্রায় সারা বিশ্বেই রপ্তানি হয়।

ইউরোপের আইন অনুযায়ী, ইসরায়েলি দখল করা ভূমি থেকে আসা পণ্যকে কেবল 'ইসরায়েলি পণ্য' হিসেবে চিহ্নিত করা যথেষ্ট নয়; ভোক্তাকে বিভ্রান্তি এড়াতে উৎস স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

তবে ইসরায়েলি মেডজুল খেজুরের ক্ষেত্রে এই আইন প্রায়ই মানা হচ্ছে না।

অভিযোগ অনুযায়ী, মধ্যবর্তী দেশ বা জটিল লজিস্টিক নেটওয়ার্কের মাধ্যমে ইউরোপে পাঠানো হচ্ছে ইসরায়েলি মেডজুল খেজুর। ইউরোপীয় ইউনিয়নের বাজারে ঢোকার সময় এসব পণ্য কেবল 'ইসরায়েলি পণ্য' হিসেবে চিহ্নিত করা হয় বা প্রতিবেশী দেশের উৎস হিসেবে উপস্থাপন করা হয়।

কিছু রপ্তানিকারক মুক্তবাণিজ্য অঞ্চলে পণ্য পুনঃপ্যাকেটজাত করেন বা মধ্যবর্তী দেশের মাধ্যমে রুট পরিবর্তন করেন। এর ফলে উৎপাদনস্থল আড়ালেই থেকে যায়।

২০২৫ সালে বৈশ্বিক খেজুর বাজারের মূল্য ধরা হয়েছে ৩২ দশমিক ৭ বিলিয়ন ডলার। ২০২৬ সালে এটি বেড়ে ৩৪ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। বার্ষিক গড় প্রবৃদ্ধির হার ৬ দশমিক ১৪ শতাংশ ধরে ২০৩৪ সালের মধ্যে বাজারের আকার ৫৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খেজুরের বৈশ্বিক বাজারে প্রভাবশালী অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা। বছরে ৯০ লাখ টনের বেশি ফসল উৎপাদন সক্ষমতা নিয়ে ২০২৫ সালে অঞ্চলটি বিশ্ববাজারের ৮৫ দশমিক ২৮ শতাংশ দখল করে। ২০২৫ সালে এ অঞ্চলের বাজারমূল্য ছিল ২৭ দশমিক ৮৯ বিলিয়ন ডলার, যা ২০২৬ সালে বেড়ে ২৯ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

অঞ্চলটির প্রধান উৎপাদক ও ভোক্তা দেশগুলোর মধ্যে রয়েছে তিউনিসিয়া, ইরান, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও মিশর। মিশর বছরে ১ দশমিক ৭ মিলিয়ন টনের বেশি উৎপাদন নিয়ে শীর্ষে। সৌদি আরব উৎপাদন করে দেড় মিলিয়ন টনের বেশি, ইরান ১ দশমিক ৩ মিলিয়ন টনের বেশি এবং আলজেরিয়া ১ দশমিক ১ মিলিয়ন টনের বেশি।

উৎপাদনের দিক থেকে ইসরায়েল মিশর বা সৌদি আরবের তুলনায় পিছিয়ে থাকলেও উচ্চমূল্যের প্রিমিয়াম 'মেডজুল' জাতের খেজুর রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। তবে তাদের উৎপাদন ও রপ্তানি পরিসংখ্যানের মধ্যে অমিল নিয়ে প্রশ্ন উঠেছে।

খাতসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ইসরায়েল বছরে প্রায় ৩৫ হাজার টন খেজুর রপ্তানি করে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ভেতরে উৎপাদন মাত্র ৮ হাজার ৮০০ টনের মতো, যা চাষ হয় মূলত আরাভা উপত্যকায়। যদি এই পরিসংখ্যান সঠিক হয়, তাহলে ইসরায়েলি খেজুর রপ্তানির প্রায় ৭৫ শতাংশ দখল করা ফিলিস্তিনি ভূমি থেকে আসতে পারে বলে ধারণা করা যায়।

সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সিকেএএ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()