মৎস্যফসলি জমিতে নতুন করে লোনা পানির আগ্রাসন
সাতক্ষীরার উপকূলীয় জনপদ আশাশুনিতে আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে লবণাক্ততার পুরোনো অভিশাপ। উপজেলার তেঁতুলিয়া ও প্রতাপনগর এলাকায় স্লুইস গেট ব্যবহার করে লোনা পানি তোলার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে ওই এলাকার কয়েকশো বিঘা জমির বোরো ধান চাষ হুমকির মুখে পড়েছে।












