শাকসবজিগোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’
সারাদেশের টমেটো উৎপাদনের বেশিরভাগই হয় রাজশাহীতে। জেলার মধ্যে সবচেয়ে বেশি টমেটো উৎপাদন হয় গোদাগাড়ী উপজেলায়। এজন্য 'টমেটোর রাজ্য' বলা হয় গোদাগাড়ীকে। তবে গত সাত বছরে টমেটো চাষে 'নীরব বিপ্লব' হলেও বাড়নি চাষের জমি। কৃষকরা বলছেন, বছরভেদে টমেটোর দাম বাড়া-কমায় চাষে থিতু হতে পারছেন না তারা।












