স্বাস্থ্যচট্টগ্রামে ডেঙ্গুতে মারা যাওয়া ২১ নারীর ৮ জনই অন্তঃসত্ত্বা
চট্টগ্রাম জেলায় এ বছর ডেঙ্গুতে ৪০ জনের মৃত্যু হয়েছে, তাঁদের ২১ জন নারী। এর মধ্যে আটজন, অর্থাৎ ৩৮ দশমিক ১ শতাংশ, ছিলেন অন্তঃসত্ত্বা; গর্ভের সন্তানও বাঁচেনি। চিকিৎসকেরা বলছেন, গর্ভাবস্থায় ডেঙ্গু মা ও শিশু দুজনের জন্যই গুরুতর ঝুঁকি।
