লাইভস্টকঢাকার হাটে গরু উঠলেও বিক্রি নেই, যাচাই করছেন ক্রেতারা
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু তোলা শুরু হয়েছে। এতে ক্রেতা-দর্শনার্থীর আগমনও বেড়েছে। বিক্রি না হলেও গরু যাচাই-বাছাই করছেন ক্রেতারা। এদিকে কয়েকটি হাটে এখনো চলছে শেষ সময়ের প্রস্তুতি। রোববার (৯ জুন) সরেজমিন রাজধানীর শাহজাহানপুর ও মেরাদিয়া পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।












