সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

চট্টগ্রামে জমে ওঠার অপেক্ষায় কোরবানির পশুর হাট

চট্টগ্রামের পশুর হাটগুলোতে বেচাকেনা শুরু হয়েছে আজ থেকে। তবে এখনো চিরচেনা সেই পরিবেশ তৈরি হয়নি। চট্টগ্রাম ও দেশের বিভিন্ন এলাকা থেকে বেপারীরা হাটে আসতে শুরু করলেও এখনো বিক্রি শুরু হয়নি। চলছে দেখা-দেখি আর মোবাইল ফোনে ছবি তোলা।

লাইভস্টক

চট্টগ্রামের পশুর হাটগুলোতে বেচাকেনা শুরু হয়েছে আজ থেকে। তবে এখনো চিরচেনা সেই পরিবেশ তৈরি হয়নি। চট্টগ্রাম ও দেশের বিভিন্ন এলাকা থেকে বেপারীরা হাটে আসতে শুরু করলেও এখনো বিক্রি শুরু হয়নি। চলছে দেখা-দেখি আর মোবাইল ফোনে ছবি তোলা।

এ দৃশ্য চট্টগ্রাম নগরের দ্বিতীয় বড় পশুর বাজার বিবির হাটের। শনিবার (৮ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চট্টগ্রাম নগরে কোরবানির পশুর হাটের বেচাকেনা। প্রথমদিনে তেমন জমেনি নগরের আটটি পশুর হাট। এখনো হাটগুলোতে চলছে বাঁশের খুঁটি ও ত্রিপল টানানোর প্রস্তুতি। এর মধ্যেই বিভিন্ন জেলা থেকে ট্রাকে ট্রাকে গরু আসছে। এখন ক্রেতাদের অপেক্ষায় বিক্রেতারা।

নগরের হাটগুলোতে আসা বেপারী ও ইজারাদারেরা জানান, এবার গরুর দাম গতবারের তুলনায় কিছুটা বেশি। এখন পর্যন্ত হাটে আসা গরুর মধ্যে দেশি জাতের গরুর সংখ্যা বেশি। সোম ও মঙ্গলবারের মধ্যে হাটগুলো পশুতে ভর্তি হয়ে যাবে। তখন দামও কমে আসবে।

গতকাল কুষ্টিয়া বালিয়াপাড়া থেকে ১০ টি গরু নিয়ে বিবিরহাট বাজারে এসেছেন বেপারী মোহম্মদ আবদুল মোনাফ। তিনি বলেন, 'দুদিনে একটি গরুও বিক্রি করা সম্ভব হয়নি। অধিকাংশরাই হাটে আসছেন দরদাম করতেই। এখন দেখে শুনে আগামী সোম-মঙ্গলবার থেকে কেনা শুরু করবেন তারা। চট্টগ্রামের ক্রেতারা একটু দেরিতেই গরু কেনেন।'

তিনি জানান, তার কাছে থাকা সবচেয়ে ভালো গরুটির দর ১০ লাখ টাকা হাঁকিয়েছেন। বাকি গরুগুলো ২ থেকে ৪ লাখ টাকার মধ্যে বিক্রি করার পরিকল্পনা তার।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের নগরে তিনটি স্থায়ী এবং সাতটি অস্থায়ীসহ ১০টি পশুর হাট বসেছে এবার। ইজারাদাররা আশা করছেন, এসব বাজারে স্থানীয়ভাবে হৃষ্টপুষ্ট করা গবাদিপশুর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত এক লাখ কোরবানিযোগ্য পশু নিয়ে আসবেন বেপারীরা।

গত কয়েকদিন ধরে বাজারগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানি পশু নিয়ে আসছেন বেপারীরা। গতরাতেও বাজারগুলোতে ট্রাকে ট্রাকে গরু এসেছে, যা অব্যাহত থাকবে কোরবানির আগের দিন পর্যন্ত।

এএজেড/এমএএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()