হাওরে ধান কাটতে গিয়ে নৌকাডুবি, ২১ ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে ধান কাটতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর ইমান মিয়া (২৯) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে ধান কাটতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর ইমান মিয়া (২৯) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দিনাজপুরে ইরি-বোরো ধান কাটার মৌসুমে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। এছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বৃষ্টি ও হারভেস্টার মেশিনের সংকট থাকায় ধান কাটতে হচ্ছে অতিরিক্ত খরচ দিয়ে। এতে ধান কাটায় খরচও বেড়ে দ্বিগুণ হয়েছে। এসব প্রতিবন্ধকতায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা।
টানা কয়েক দিনের বৃষ্টিই কৃষকের স্বপ্ন চুরমার করে দিয়েছে। একদিকে নিচু জমির ধান পানিতে তলিয়ে গেছে; অন্যদিকে ধান কাটার শ্রমিক পাচ্ছেন না। চোখের সামনে তলিয়ে যাওয়া স্বপ্ন বাঁচাতে পানিতে নেমে ধান কাটছেন নিজেরাই। ধানের ভড়া মৌসুমে জেলাজুড়ে ধান মাড়াইয়ের ব্যস্ততা থাকলেও কৃষকের মুখে হাসি নেই। একদিকে শ্রমিক সংক
ফসল২০২৬ সালের ১৩ মে বাগেরহাটে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চলতি মৌসুমে জেলায় প্রতি কেজি ৩৬ টাকা দরে ৭ হাজার ৫১৩ টন ধান কেনার লক্ষ্য ঠিক করা হয়।
সুনামগঞ্জের দিরাইয়ে কৃষকদের ধান চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার বরাম হাওর থেকে ভাঙাডহর ও ডাইয়ারগাঁও গ্রামের কৃষকদের জমির ধান দিনদুপুরে কেটে নিয়ে যায় দুবৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাৎক্ষণিক ধান ভর্তি নৌকা নিয়ে পালিয়ে যায় তারা।
ফসল২০২৬ সালের মে মাসে শেরপুরের বোরো চাষিরা জানান, ধানের কম দাম, শ্রমিকের চড়া মজুরি, হাটে মণপ্রতি দুই কেজি বেশি ধান দেওয়া এবং তাদের ভাষায় সরকারি গুদামের সিন্ডিকেটের কারণে উৎপাদন খরচও উঠছে না।
বগুড়ার ধুনট উপজেলায় বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। এবার ফলন ভালো হলেও ধানের দাম নিয়ে অসন্তোষ কৃষক। এক মণ ধানের দামেও একজন শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কৃষকেরা।
মাগুরায় চলতি বোরো মৌসুমে ধান কাটায় পুরোদমে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বৈশাখের শুরুতেই জেলার মাঠজুড়ে শুরু হয়েছে ধান কাটার ধুম। কোথাও জমি থেকে ধান কাটা হচ্ছে, কোথাও কাটা ধান ঘরে তোলা হচ্ছে—পুরো জেলায় এখন কৃষকের ব্যস্ততা চোখে পড়ার মতো। তবে ধানের দাম কম পাওয়ায় হতাশ কৃষকরা।
ফসলএপ্রিলের শেষে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরের বোরো ধান তলিয়ে যাওয়ার পর ২০২৬ সালের ৯ মে জাগো নিউজে প্রকাশিত কলামে এনসিপির কৃষক উইংয়ের নেতা সাঈদ উজ্জ্বল বাঁধ সংস্কার, সরাসরি ধান কেনা, ঋণসুবিধা ও ফসল বিমাসহ সমন্বিত, কৃষককেন্দ্রিক নীতির দাবি জানান।
'১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। পানিতে সব তলিয়ে গেছে। ৪ হাজার ৫০০ টাকা শ্রমিক মজুরি দিয়ে দেড় বিঘা জমির ধান কেটেছি। যাতে অন্তত মাস দেড়মাস পরিবারের খাদ্যের সংকট না হয়। বাকি সব ধানের আশা ছেড়ে দিয়েছি। এতো টাকা খরচ করে এই বছর শূন্য হাতে ফিরলাম হাওর থেকে।'
ফসল২০২৬ সালের ৭ মে কিশোরগঞ্জের নদ-নদীর পানি কমছিল এবং রোদ উঠেছিল, তবে হঠাৎ বৃষ্টিতে ধান উদ্ধার ও শুকানো নিয়ে বিপাকে পড়েন হাওরের কৃষকেরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে ৪ মে পর্যন্ত ১১ হাজার ১২২ হেক্টর জমির ধান পানির নিচে ছিল।
সুনামগঞ্জের দেখার হাওরের কৃষক লাল মিয়া। ৩০ বিঘা জমিতে বোরো ধানের চাষাবাদ করলেও তারমধ্যে অর্ধেক ধান তলিয়েছে বৃষ্টির পানিতে। বাকি অর্ধেক ধান ঘরে তোলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু নৌকার অভাবে সেই কাজটিও পাড়ছেন না তিনি। প্রথমে ত্রিপল দিয়ে কাটা ধান তুলে আনার চেষ্টা করেও ব্যর্থ হন লাল মিয়া।
টানা বৃষ্টি ও উজানি ঢলে কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ জেলার ১৩টি উপজেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। এখন পর্যন্ত জেলার প্রায় ১৩ হাজার ১২২ হেক্টর জমির ধান পানি নিচে রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫০ হাজার কৃষক। কৃষি বিভাগের হিসাবে, এ ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫৯ কোটি টাকা।