ছাদকৃষিছাদে বাণিজ্যিক উদ্যোগে উৎপাদন হচ্ছে ড্রাগন ফল
বহু আগ থেকেই ছাদকৃষির বহুমুখি উপযোগিতা উপলব্ধি করেছেন চট্টগ্রামের আনোয়ারুল হক ও সাবরিনা দম্পতি। ছাদকৃষিতে সুস্থ চারা প্রাপ্তি আর নিরাপদ ফলের প্রশ্নে সংশয় দূর করতে তারা উদ্যোগ নিয়েছেন ছাদকৃষি উপযোগী বিভিন্ন ফসলের চারা তৈরির কাজ। এছাড়াও তারা ছাদে বাণিজ্যিক উদ্যোগে উৎপাদন করছেন ড্রাগন ফল।
