ফলনওগাঁয় ফলের বাজারে আগুন, দাম শুনে খালি হাতে ফিরছেন নিম্ন আয়ের মানুষ
পবিত্র রমজানে সারাদিন রোজা রাখার পর পুষ্টির চাহিদা মেটাতে ইফতারে ফলের কদর থাকে তুঙ্গে। তবে নওগাঁর বাজারে সেই চাহিদাকেই পুঁজি করে ফলের দাম বাড়ানো হয়েছে অস্বাভাবিক হারে। গত তিন দিনের ব্যবধানে দেশি-বিদেশি প্রতিটি ফলের দাম কেজিতে ২০ থেকে ৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক হতদরিদ্র ক্রেতা বাজারে এসে












