বাংলাদেশকলমাকান্দায় উদ্ধার মায়া হরিণ দুর্গাপুর বনে অবমুক্ত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী বন থেকে লোকালয়ে আসা একটি হরিণ আটক করে স্থানীয়রা। পরে হরিণটি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লেংঙরা বিওপি। সেটি বনে অবমুক্ত করেছে স্থানীয় বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অফ সুসং স্বেচ্ছাসেবকরা।









