পরিবেশখর্প, কচুয়া, শালমারা ও সংলি: লালমনিরহাটের চার নদী বাস্তবে আছে, সরকারের তালিকায় নেই
হাতীবান্ধা ও পাটগ্রামের সীমান্ত জনপদ ঘুরে নদী গবেষক তুহিন ওয়াদুদ পেয়েছেন এমন নদী, যা পানি উন্নয়ন বোর্ড, নদী রক্ষা কমিশন বা পানিসম্পদ মন্ত্রণালয়ের কোনো তালিকায় নেই; কমিশনের চেয়ারম্যান ও ডিসি তালিকাভুক্ত করতে চান।
