ফলজাতীয় ফল মেলায় ৫ কেজি ওজনের ‘ব্রুনাই কিং’ আম দেখতে দর্শনার্থীদের ভিড়
২০২৬ সালের ২০ জুন খামারবাড়ির কেআইবি চত্বরে তিন দিনের জাতীয় ফল মেলার শেষ দিনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলে রাখা প্রায় ৫ কেজি ওজনের ‘ব্রুনাই কিং’ আম দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। কর্মকর্তাদের ভাষ্য, এ জাতের আম ৩ থেকে ৫ কেজি হয় এবং এটি প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য উপযোগী।

