ফল‘ফল-খাবারের যে খরচ, তার চেয়ে ওষুধ লিইখ্যা দিলেই ভালা হইতো’
আড়াই বছর ধরে ফুসফুসের রোগে ভুগছেন রাবেয়া ইয়াসমীন। থাকেন মধ্যবাড্ডায়। প্রতিদিন গড়ে ১৭০ টাকার ওষুধ খেতে হয় তার। অভাবের সংসারে ওষুধ কিনতে হিমশিম। তার মধ্যেই হঠাৎ একসঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত স্বামী ও ছয় বছরের মেয়ে। পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ আসার পর ওষুধ নয়, তাদের খাবারের খরচ মেটাতেই হিমশিম গৃহবধূ রাবেয়ার।












