সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

অ্যান্টিভেনম না পেয়ে শিশুর মৃত্যু: তদন্ত করে ব্যবস্থার নির্দেশ

'অ্যান্টিভেনম থাকলেও পেল না ঈসাদ, পথে গেল প্রাণ' গত ২৯ অক্টোবর একটি জাতীয় প্রচারিত প্রতিবেদনটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। কমিশন জানিয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও সেবাপ্রার্থীর চিকিৎসা না পেয়ে মারা যাওয়ার এ অভিযোগটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ ঘটনা জা

পরিবেশ

'অ্যান্টিভেনম থাকলেও পেল না ঈসাদ, পথে গেল প্রাণ' গত ২৯ অক্টোবর একটি জাতীয় প্রচারিত প্রতিবেদনটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। কমিশন জানিয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও সেবাপ্রার্থীর চিকিৎসা না পেয়ে মারা যাওয়ার এ অভিযোগটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ ঘটনা জাতীয় মানবাধিকার কমিশন স্বঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে।

বুধবার (৩০ অক্টোবর) কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকার মৌলিক মানবাধিকার। কোনো ধরনের গাফিলতি বা অব্যবস্থাপনায় যদি তা বিঘ্নিত হয় সেটি মানবাধিকারের লঙ্ঘন। ওই ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক এবং কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না।

গৃহীত সুয়োমটোতে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রতিবেদনের বরাতে উল্লেখ রয়েছে, বিষধর সাপে দংশিত হওয়ায় বাকপ্রতিবন্ধী স্কুলপড়ুয়া এক শিশুকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে তাকে অ্যান্টিভেনম না দিয়ে পাঠিয়ে দেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। পথে মৃত্যু হয় ১০ বছরের শিশু ঈসাদ ভূঁইয়ার।

ঈসাদ উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামের মানসিক বুদ্ধিপ্রতিবন্ধী আমিন ভূঁইয়ার ছেলে। গত ২৭ অক্টোবর বাড়ির কাছে খেলাধুলা করার সময় বিষধর সাপে দংশন করে তাকে। তার চিৎকার ও কান্নাকাটির এক পর্যায়ে বাড়ির লোকজন পায়ে ক্ষত পান। দুটি দাগ দেখে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তাকে সাপে দংশন করেছে।

তারা জানান, দুপুর ২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে জরুরি বিভাগে দায়িত্বে থাকা কর্মীরা জানান, অ্যান্টিভেনম নেই। তারা চিকিৎসা না দিয়ে ও রেজিস্ট্রার খাতায় নাম না লিখে কুমিল্লায় যেতে বলেন। এ সময় কসবার ওষুধের দোকানেও অ্যান্টিভেনম পাওয়া যায়নি।

তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে। একই কথা বলেছেন ঘটনার দিন দায়িত্বে থাকা ডা. আকিব ইকরাম। তার ভাষ্য, ঘটনার সময় তিনি দুপুরের খাবার খেতে বাসায় ছিলেন। জরুরি বিভাগ থেকে বিষধর সাপে দংশনের রোগী এসেছে কি না, তাকে জানানো হয়নি।

সুয়োমটোতে উল্লেখ রয়েছে, সংবাদ প্রতিবেদনে উল্লিখিত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আকিব ইকরামের অনুপস্থিতির বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অ্যান্টিভেনম না পেয়ে শিশু ঈসাদ ভূঁইয়ার মৃত্যুর দায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকসহ সংশ্লিষ্টরা কোনোভাবেই এড়াতে পারেন না। বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে গ্রামাঞ্চলে সাপে কাটা রোগীর মৃত্যুর খবর প্রায়ই প্রচারিত হয় একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে অ্যান্টিভেনম না থাকার বিষয়টিও উঠে আসে। সাপে কাটার খবর বেশিরভাগ সময়ে গ্রামাঞ্চলে হলেও সেখানে অ্যান্টিভেনম না পাওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য।

এ অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আকিব ইকরামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছে কমিশন। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম প্রাপ্যতা এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে বলা হয়েছে।

এফএইচ/বিএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()