ফুলফাল্গুন মাসে বোরো ও আউশ ধান চাষে করণীয়
নতুন পাতায় সেজে ঋতুরাজ বসন্ত আসছে প্রকৃতির মাঝে। শীতের পাতা ঝরানোর দিনগুলো পেছনে ফেলে ফাল্গুন মাস প্রকৃতির জীবনে নিয়ে আসে নানা রঙের ছোঁয়া। ঘন কুয়াশার চাদর সরিয়ে প্রকৃতিকে নতুনভাবে সাজাতে, বাতাসে ফুলের সুবাস ছড়িয়ে দিতে ফাল্গুন আসে নতুনভাবে নতুনরূপে।












