সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

নারায়ণগঞ্জে বাড়ছে আখ চাষ, লাভবান কৃষকেরা

নারায়ণগঞ্জে আবারও নতুন করে আখ চাষের সম্ভাবনা তৈরি হয়েছে। একসময় আখের গুড়ের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজারের বড় বিনাইরচর ও ছোট বিনাইরচর বিখ্যাত হলেও কালের বিবর্তনে এ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছিলো। তবে গত কয়েক বছর ধরে এখানকার বাসিন্দারা আবারও তাদের আদি পেশায় ফিরে এসেছেন। সেই সঙ্গে আগের তুলনায় কম হলেও তাদের জ

পরিবেশ

নারায়ণগঞ্জে আবারও নতুন করে আখ চাষের সম্ভাবনা তৈরি হয়েছে। একসময় আখের গুড়ের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজারের বড় বিনাইরচর ও ছোট বিনাইরচর বিখ্যাত হলেও কালের বিবর্তনে এ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছিলো। তবে গত কয়েক বছর ধরে এখানকার বাসিন্দারা আবারও তাদের আদি পেশায় ফিরে এসেছেন। সেই সঙ্গে আগের তুলনায় কম হলেও তাদের জমিতে আখ চাষ শুরু করেছেন।

আখ চাষ করে আবার জমিতেই রস জ্বাল দিয়ে তৈরি করছেন ঐতিহ্যবাহী ও স্বাস্থ্যকর আখের গুড়। যা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে। এতে স্বাস্থ্যকর আখের গুড় তৈরির পাশাপাশি কৃষকেরাও দেখছেন লাভের মুখ। একইভবে আড়াইহাজারের পাশাপাশি রূপগঞ্জের বিভিন্ন এলাকায় আখ চাষ করা হচ্ছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আড়াইহাজারের গোপন্দি, মনোহরদি, ফজুরকান্দি বড় বিনারচর ও ছোট বিনারচর এলাকার কৃষকেরা আখ চাষ করছেন। পাশাপাশি রূপগঞ্জের জাঙ্গীর, দাউদপুর, ভোলাব ও হাটাবো এলাকায়ও চাষ করা হয়। এটি তাদের আদি পেশা। আগে দাদা-বাবারা আখ চাষ করতেন। এখন তারা চাষ করছেন।

উন্নত বীজ, আধুনিক প্রযুক্তি ও দক্ষ কারিগরের অভাবে কয়েক বছর তাদের এ চাষ বন্ধ থাকলেও আবার নতুন করে শুরু করেছেন। আখের চারা রোপণ থেকে শুরু করে প্রতি মণ গুড় তৈরিতে খরচ হয় সাড়ে ৩ হাজার টাকা। সেই গুড় প্রতি মণ বিক্রি করা যায় ৮ হাজার টাকা। বর্তমানে তারা আখ চাষ করে সফলতার মুখ দেখছেন।

আখ চাষি শহীদুল্লাহ বলেন, ‌'আমি এ বছর ৪৫ শতাংশ জমিতে আখ চাষ করেছি। একসময় বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা আখের গুড় তৈরি হতো আড়াইহাজার উপজেলায়। এটা আমাদের ঐতিহ্যবাহী পেশা। বাপ-দাদার আমল থেকেই এটা চাষ করে আসছি।'

আড়াইহাজারের সফর আলী কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম। তিনি পড়াশোনার পাশাপাশি বাবার কাজে সহযোগিতা করেন। আব্দুর রহিম বলেন, 'আখ চাষে ভালো লাভ হয়। প্রতি বছরই এ সময়টাতে আমাদের ব্যস্ত সময় পার করতে হয়। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে গুড় নিয়ে যায়।'

তবে আখ চাষে শঙ্কা প্রকাশ করে আব্দুল মোমেন বলেন, 'আমাদের এখানে প্রতি বছর কমপক্ষে প্রায় দেড় কোটি টাকার গুড় ওঠে। সেই সাথে আখ চাষে প্রচুর খরচও আছে। একসময় হয়তো আখ চাষ থাকবে না। কারণ এখন শিল্পায়নের যুগ চলছে। দিন দিন কৃষিজমি কমে যাচ্ছে। জমিতে বাড়ি-ঘর, শিল্প-কারখানায় ভরে যাবে।'

কৃষক আব্দুল হালিম বলেন, 'আমার আগে বাবা আখ চাষ করতেন। তার আগে দাদা করতেন। এভাবেই আখ চাষ ও গুড় তৈরি করা শিখেছি। আমরা আখ চাষ করে লাভবান হচ্ছি। এখানে উন্নতমানের গুড় তৈরি হয়। কোনো ভেজালের সুযোগ নেই। দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে গুড় নিয়ে যায়।'

রূপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, 'আখ উৎপাদনে বিঘাপ্রতি ৫০-৬০ হাজার টাকা খরচ হয়। বিক্রি হয় ১ থেকে সোয়া লাখ টাকা। পাশাপাশি তারা যদি মিশ্র পদ্ধতিতে অর্থাৎ আখের সঙ্গে অন্য সবজি চাষ করেন, তাতেও লাভবান হয়ে থাকেন।'

আড়াইহাজার উপজেলা কৃষি অফিসার মো. রাসেল মিয়া বলেন, 'আড়াইহাজারে আখের চাষ ভালো হচ্ছে। তারা মিশ্রিমালা জাতের আখ চাষ করেন। এটি উৎপাদনের জন্য ভালো। আমরা চেষ্টা করছি আরও উন্নতমানের আখের চাষ করানোর জন্য। তবে শেয়ালের উপদ্রবের কারণে সেটা বাধাগ্রস্ত হচ্ছে। একসময় আখের চাষ কমে গিয়েছিলো। এখন আবার বাড়তে শুরু করছে। এ বছর ১২০ একর জমিতে চাষ করা হয়েছে।'

নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার বলেন, 'অন্য বছরের তুলনায় এ বছর আখ চাষ বাড়ছে। এ বছর ১৩৬ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। গত বছর থেকে এ বছর এরিয়া বাড়ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলায় বেশি আখ চাষ করা হয়।'

মোবাশ্বির শ্রাবণ/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()