পরিবেশনাটোরে বিপন্নপ্রায় মেছো বাঘকে পিটিয়ে হত্যা
নাটোরের বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছো বাঘকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। প্রাণীটিকে চারদিকে ঘেরাও করে বাঁশ ও অন্যান্য লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।




